TRENDING:

New Local Trains: অফিস টাইমে দারুণ উপহার! রানাঘাট ও গেদে লাইনে ট্রেনের সংখ্যা বাড়াল পূর্ব রেল, দেখে নিন সময়সূচি

Last Updated:
New Local Trains: শিয়ালদহ-রানাঘাট-গেদে শাখায় বাড়তি ট্রেনের ঘোষণা করল পূর্ব রেল। সাংসদ জগন্নাথ সরকারের প্রচেষ্টায় শুরু হচ্ছে সরাসরি গেদে-মাঝেরহাট ট্রেনও। দেখে নিন নতুন সময়সূচি ও রুট ম্যাপ
advertisement
1/7
অফিস টাইমে দারুণ উপহার! রানাঘাট ও গেদে লাইনে ট্রেনের সংখ্যা বাড়াল পূর্ব রেল, দেখে নিন সময়সূচি
রানাঘাট লোকসভার সাংসদ শ্রী জগন্নাথ সরকারের প্রচেষ্টায় পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ থেকে যাত্রী সাধারণের সুবিধার জন্য শিয়ালদহ-রানাঘাট-গেদে এবং গেদে- রানাঘাট- নৈহাটি- মাঝেরহাট শাখায় অতিরিক্ত এবং বর্ধিত ইএমইউ (EMU) স্পেশাল ট্রেন পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
2/7
এই নতুন এবং বর্ধিত ট্রেন পরিষেবাগুলি ১৬ মার্চ ২০২৬ (সোমবার) থেকে অস্থায়ী এবং পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে।
advertisement
3/7
• ৩১২২৭ আপ শিয়ালদহ-ব্যারাকপুর লোকালটি গেদে পর্যন্ত বাড়ানো হয়েছে। এটি এখন থেকে ৩১৯৩১ আপ শিয়ালদহ-গেদে স্পেশাল লোকাল হিসেবে নির্ধারিত সূচি অনুযায়ী চলবে।• ৩১২২৬ ডাউন ব্যারাকপুর-শিয়ালদহ লোকালটি এখন থেকে ব্যারাকপুরের পরিবর্তে গেদে থেকে ছাড়বে। এটি ৩১৯৩০ ডাউন গেদে-শিয়ালদহ স্পেশাল লোকাল হিসেবে চলবে।
advertisement
4/7
• ৩১৪৩১ আপ শিয়ালদহ-নৈহাটি লোকালটি শিয়ালদহ থেকে বিকাল ১৬:৩০-এর পরিবর্তে ১৬:৫০-এ ছাড়বে এবং এটি গেদে পর্যন্ত বাড়ানো হয়েছে (ট্রেন নং- ৩১৯৩৩ আপ) ।• ৩১৭৫০ ডাউন গেদে-রানাঘাট লোকাল এবং ৩০১৫৪ ডাউন নৈহাটি-মাঝেরহাট লোকাল দুটিকে সংযুক্ত করে দেওয়া হয়েছে। এই নতুন সংযুক্ত ট্রেনটি ৩০১৪৪ ডাউন গেদে-মাঝেরহাট স্পেশাল হিসেবে গেদে থেকে ১৬:১৫ মিনিটে ছাড়বে।
advertisement
5/7
• ৩১৩৩৩ আপ শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকালটি এখন থেকে শিয়ালদহ থেকে বিকাল ১৬:৫০-এর পরিবর্তে ১৬:৩০ মিনিটে ছাড়বে ।• ৩১৯৩১ আপ (শিয়ালদহ-গেদে): শিয়ালদহ ছাড়বে ০৯:২৮ মিনিটে, গেদে পৌঁছাবে ১২:০৭ মিনিটে।
advertisement
6/7
• ৩১৯৩০ ডাউন (গেদে-শিয়ালদহ): গেদে ছাড়বে ০৮:২৬ মিনিটে, শিয়ালদহ পৌঁছাবে ১০:৫৭ মিনিটে ।• ৩১৯৩৩ আপ (শিয়ালদহ-গেদে): শিয়ালদহ ছাড়বে ১৬:৫০ মিনিটে, গেদে পৌঁছাবে ১৯:৩৮ মিনিটে ।
advertisement
7/7
• ৩০১৪৪ ডাউন (গেদে-মাঝেরহাট): গেদে ছাড়বে ১৬:১৫ মিনিটে, মাঝেরহাট পৌঁছাবে ১৯:২৮ মিনিটে ।বিঃদ্রঃ : এই পরিষেবাগুলি বর্তমানে পরীক্ষামূলক ভিত্তিতে চালানো হচ্ছে এবং রেল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভবিষ্যতে এগুলি বজায় রাখা বা প্রত্যাহার করা হতে পারে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/নদিয়া/
New Local Trains: অফিস টাইমে দারুণ উপহার! রানাঘাট ও গেদে লাইনে ট্রেনের সংখ্যা বাড়াল পূর্ব রেল, দেখে নিন সময়সূচি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল