Jalpaiguri News: প্রখর রোদে ভোট প্রচার! কী পোশাকে থাকবেন ফিট ও ফুরফুরে? জানালেন বিশেষজ্ঞ চিকিৎসক
- Reported by:SUROJIT DEY
- Published by:Suman Biswas
Last Updated:
Jalpaiguri News: ভোটের সময় কী পরবেন? সঠিক পোশাক নির্বাচন করবে কীভাবে? বিশেষজ্ঞ চিকিৎসক যা বলছেন...
advertisement
1/5

রাজ্য জুড়ে ভোট প্রচারকার্য চলছে জোরকদমে। রোজ দিনই প্রার্থীরা প্রখর রোদে শুষ্ক আবহাওয়ায় দিনভর ঘুরে ঘুরে প্রচার করেন। কী ধরনের পোশাক পড়লে শরীর সুস্থ রেখে ফুরফুরে মনে প্রচার করা যাবে ? কী বলছেন বিশেষজ্ঞরা।
advertisement
2/5
তীব্র গরম আর কড়া রোদের মধ্যে প্রার্থীদের বা যেকোনও মানুষের বাইরে ঘোরার জন্য শরীর হাইড্রেট রাখতে বেশি করে জল খাওয়ার সঙ্গে পোশাক নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। সঠিক পোশাক শরীরকে ঠান্ডা রাখে, ঘাম কমায় এবং রোদে অসুস্থ হওয়া থেকেও বাঁচায়।
advertisement
3/5
জলপাইগুড়ির বিশিষ্ট জেনারেল ফিজিশিয়ান ডক্টর সন্দীপন ঝম্পটি জানান, হালকা রঙের কাপড় যেমন: সাদা, হালকা নীল, বেজ, হালকা সবুজ এই রং এর জামা পরা যেতে পারে।
advertisement
4/5
এই রংগুলো রোদ কম শোষণ করে, তাই শরীর ঠান্ডা থাকে। এছাড়াও ঢিলেঢালা পোশাক পরতে হবে, টাইট পোশাক এড়িয়ে চলা ভাল। ঢিলেঢালা কাপড় বাতাস চলাচল করতে দেয়, ফলে ঘাম শুকাতে সুবিধা হয়
advertisement
5/5
সুতি কাপড় সবচেয়ে ভাল।ঘাম শোষে সহজেই এবং ত্বককে আরাম দেয়। লিনেন কাপড়ও ভাল বিকল্প হিসেবে বেছে নেওয়া যেতে পারে। এবং অনেকেই ভাবেন গরমে হাফ হাতা ভাল, কিন্তু রোদে ফুল স্লিভ শরীরকে সরাসরি রোদ থেকে বাঁচায়। শুধু শরীর বাঁচালে হবে না, মাথাকে রোদ থেকে রক্ষা করার জন্য টুপি পরা যেতে পারে তা হিট স্ট্রোক থেকে বাঁচাতে খানিক সাহায্য করে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/জলপাইগুড়ি/
Jalpaiguri News: প্রখর রোদে ভোট প্রচার! কী পোশাকে থাকবেন ফিট ও ফুরফুরে? জানালেন বিশেষজ্ঞ চিকিৎসক