IMD Weather Alert: ধেয়ে আসছে 'অশনি'...! কালবৈশাখীর তাণ্ডব, সঙ্গে প্রবল ঝড়-বৃষ্টি বজ্রপাতের দাপট, ৮-৯ কী হবে কলকাতায়? জানিয়ে দিল IMD
- Reported by:Amit Sarkar
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
IMD Weather Alert: ৯ এপ্রিল পর্যন্ত অনেক জেলায় বর্জ্রপাত-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আজ বুধবার ও আগামিকাল সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতাতেও সন্ধ্যার পর বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আজ, বুধবার কলকাতা ও দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে । সঙ্গে দমকা হাওয়া থাকবে।
advertisement
1/9

আবহাওয়ার বিরাট ভোলবদল হয়েছে৷ বাতাসের নিম্মস্তরের গতিপ্রকৃতিতে নিম্নচাপ তৈরি হয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে।
advertisement
2/9
৯ এপ্রিল পর্যন্ত অনেক জেলায় বর্জ্রপাত-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আজ বুধবার ও আগামিকাল সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা ।
advertisement
3/9
৯ তারিখ থেকে আবহাওয়া বদল হবে। দক্ষিণবঙ্গে ও পশ্চিমাঞ্চলে বেশ কিছু জেলাতে দমকা হাওয়া এবং শিলাবৃষ্টির সম্ভবনা রয়েছে ।
advertisement
4/9
কলকাতাতেও সন্ধ্যার পর বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আজ, বুধবার কলকাতা ও দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে । সঙ্গে দমকা হাওয়া থাকবে।
advertisement
5/9
৯ এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
advertisement
6/9
এই সময়ে ৩০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। ঝড়ের দাপট বেশি থাকবে এবং ৯ এপ্রিলও অনেক জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
advertisement
7/9
পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও বর্ধমানে বৃষ্টির প্রভাব বেশি থাকবে।
advertisement
8/9
উত্তরবঙ্গে ৯ তারিখ পর্যন্ত দমকা হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামিকাল বৃষ্টি বাড়বে।
advertisement
9/9
দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/নদিয়া/
IMD Weather Alert: ধেয়ে আসছে 'অশনি'...! কালবৈশাখীর তাণ্ডব, সঙ্গে প্রবল ঝড়-বৃষ্টি বজ্রপাতের দাপট, ৮-৯ কী হবে কলকাতায়? জানিয়ে দিল IMD