Assembly Election 2026: ভোটের দামামা বাজতেই বাজারে নতুন ট্রেন্ড! কোন চিহ্নে ভোট দেবেন? মনে করাবে সুস্বাদু এই চকোলেট!
- Reported by:MAINAK DEBNATH
- Published by:Tias Banerjee
Last Updated:
বিধানসভা নির্বাচন ২০২৬-এর দামামা বাজতেই রাজ্যের রাজনৈতিক আবহে যেমন উত্তাপ বাড়ছে, তেমনই বাজারেও ধরা পড়ছে ভোটকেন্দ্রিক নতুন ট্রেন্ড। প্রচার, প্রতীক আর ভোটের আবেগ—সব মিলিয়ে এবার বাজারে জায়গা করে নিয়েছে এক অভিনব সংযোজন, ‘ভোট চিহ্ন’ থিমের চকোলেট।
advertisement
1/6

নদিয়ার কৃষ্ণনগরের এক দম্পতি দিব্যজ্যোতি ভট্টাচার্য ও দিগন্তিকা ভট্টাচার্যের হাত ধরে তৈরি এই বিশেষ চকলেট ইতিমধ্যেই ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
সোনালী রঙের এই চকলেটগুলি দেখতে যেমন আকর্ষণীয়, তেমনই স্বাদেও অনন্য বলে দাবি প্রস্তুতকারীদের। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক তুলে ধরে তৈরি করা হয়েছে এই চকলেট, যা ভোটের আবহে একেবারেই নতুন সংযোজন।
advertisement
3/6
স্থানীয় বাজারের পাশাপাশি অনলাইনেও বিক্রি হচ্ছে এই চকলেট, ফলে দূরদূরান্ত থেকেও অর্ডার আসছে।দম্পতির নিজস্ব উদ্যোগ “দিইস প্রোডাক্ট”-এর মাধ্যমেই সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি হয় এই সব চকলেট।
advertisement
4/6
এর আগেও তারা বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে বিশেষ থিমের চকলেট তৈরি করেছেন। দীপাবলি, ভাইফোঁটা, রাখি এবং জামাইষষ্ঠী উপলক্ষে তাঁদের বানানো চকলেট যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল।
advertisement
5/6
দিব্যজ্যোতি ভট্টাচার্য জানিয়েছেন, ভোটের সময়ের আবহকে মাথায় রেখেই এই বিশেষ চকলেট তৈরির ভাবনা আসে। তাঁর কথায়, “এটা শুধু খাওয়ার জন্য নয়, উপহার হিসেবেও খুব ভালো। অনেকেই ইতিমধ্যেই অর্ডার করছেন উপহার দেওয়ার জন্য।”
advertisement
6/6
নতুনত্ব, সৃজনশীলতা এবং সময়োপযোগী ভাবনার সংমিশ্রণে এই রাজনৈতিক সিম্বলযুক্ত চকলেট এখন বাজারে আলাদা নজর কেড়েছে। ভোটের উত্তেজনার মাঝেই মিষ্টির এই অভিনব রূপ ক্রেতাদের কাছে এক নতুন অভিজ্ঞতা এনে দিচ্ছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/নদিয়া/
Assembly Election 2026: ভোটের দামামা বাজতেই বাজারে নতুন ট্রেন্ড! কোন চিহ্নে ভোট দেবেন? মনে করাবে সুস্বাদু এই চকোলেট!