AIIMS to Medinipur Bus Service: AIIMS-এ চিকিৎসা এখন আরও সহজ! মেদিনীপুর থেকে কল্যাণী সরাসরি বাস পরিষেবা, জানুন সময়সূচি
- Reported by:MAINAK DEBNATH
- Published by:Shubhagata Dey
Last Updated:
AIIMS to Medinipur Bus Service: এইমসে চিকিৎসা করা আরও সহজ, এবার মেদিনীপুর থেকে চালু হল সরাসরি কল্যাণী এইমসের বাস পরিষেবা। কল্যাণী AIIMS হাসপাতালের ৩ নম্বর আউট গেটের সামনে থেকেই যাত্রীরা বাসটি ধরতে পারবেন।
advertisement
1/6

*মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনার কল্যাণীর মধ্যে যাতায়াত আরও সহজ করতে চালু হল ‘তারা’ এক্সপ্রেস সার্ভিস। মেদিনীপুর থেকে কল্যাণী AIIMS ও কল্যাণী রেল স্টেশন পর্যন্ত এই বাস পরিষেবা চালু হওয়ায় সাধারণ যাত্রীদের পাশাপাশি চিকিৎসার জন্য যাতায়াত করা রোগী ও তাদের পরিবারের বড় সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। ছবিঃ KOLKATA BUS-O-PEDIA
advertisement
2/6
*এই এক্সপ্রেস বাসটি মেদিনীপুর থেকে শুরু করে খড়গপুর চৌরঙ্গী, মাদপুর, বসন্তপুর, ডেবরা, আশারি, রাতুলিয়া, মেছোগ্রাম, সিদ্ধা বাজার, দেউলিয়া বাজার, হলদিয়া মোড়, কোলাঘাট, বাগনান, উলুবেড়িয়া, ধুলাগড়, আলমপুর, কোনা এক্সপ্রেসওয়ে, বালি হল্ট, দক্ষিণেশ্বর, ডানলপ, এয়ারপোর্ট ৩ নম্বর গেট, মধ্যমগ্রাম, বারাসাত, আমডাঙ্গা, আওয়ালসিদ্ধি ও জাগুলি হয়ে কল্যাণী মোড়, কল্যাণী AIIMS এবং কল্যাণী রেল স্টেশন পৌঁছবে।
advertisement
3/6
*সময়সূচি অনুযায়ী, কল্যাণী AIIMS-এর উদ্দেশ্যে মেদিনীপুর থেকে বাসটি ছাড়বে সকাল ৫ঃ৫০ মিনিটে। এরপর খড়গপুর চৌরঙ্গীতে সকাল ৬ঃ১০ মিনিটে, ডেবরায় সকাল ৬ঃ৩০ মিনিটে এবং কোলাঘাটে সকাল ৭ঃ১০ মিনিটে। কলকাতার ডানলপ এলাকায় বাসটি পৌঁছবে সকাল ৮ঃ৪৫ মিনিটে এবং এয়ারপোর্ট পৌঁছনোর নির্ধারিত সময় সকাল ৯ঃ১০ মিনিট। ছবিঃ KOLKATA BUS-O-PEDIA
advertisement
4/6
*ফেরার পথে কল্যাণী স্টেশন থেকে বাসটি ছাড়বে দুপুর ১ঃ১০ মিনিটে এবং কল্যাণী AIIMS থেকে ছাড়বে দুপুর ২'টোয়। এরপর বারাসাত কলোনী মোড়ে দুপুর ২ঃ৫০ মিনিটে, এয়ারপোর্ট ৩ নম্বর গেটে বিকেল ৩ঃ১৫ মিনিটে এবং ডানলপ থেকে বিকেল ৩ঃ৩০ মিনিটে বাসটি ছাড়বে। ছবিঃ KOLKATA BUS-O-PEDIA
advertisement
5/6
*বিশেষভাবে উল্লেখযোগ্য, কল্যাণী AIIMS হাসপাতালের ৩ নম্বর আউট গেটের সামনে থেকেই যাত্রীরা বাসটি ধরতে পারবেন।
advertisement
6/6
*এই নতুন এক্সপ্রেস বাস পরিষেবা চালু হওয়ায় মেদিনীপুর থেকে কল্যাণী AIIMS-এ চিকিৎসার জন্য যাতায়াতকারী বহু মানুষের সময় ও ভ্রমণের ঝামেলা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/নদিয়া/
AIIMS to Medinipur Bus Service: AIIMS-এ চিকিৎসা এখন আরও সহজ! মেদিনীপুর থেকে কল্যাণী সরাসরি বাস পরিষেবা, জানুন সময়সূচি