TRENDING:

Murshidabad News: পেশায় পূজারী স্বামী, স্ত্রী একসঙ্গে জন্ম দিলেন ৪ সন্তানের! বিরল ঘটনা, দুই ছেলে-দুই মেয়েকে নিয়ে অত্যন্ত খুশি পরিবার

Last Updated:
একই সঙ্গে চারটি বাচ্চার জন্ম দেওয়ার পর মা এবং বাচ্চাদের শারীরিক অবস্থা স্থিতিশীল না থাকায় তাদেরকে দ্রুত মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে মা এবং বাচ্চারা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে তাদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
advertisement
1/5
পেশায় পূজারী স্বামী,স্ত্রী একসঙ্গে জন্ম দিলেন ৪সন্তানের!২ছেলে-২ মেয়েকে নিয়ে খুশি পরিবার
কথায় আছে 'ভগবান যখন দেয়, উজাড় করে দেয়।' এই কথাটাই এবার হাতেনাতে সত্যি হয় মুর্শিদাবাদের সাগরপাড়া থানার অন্তর্গত জামালপুরের বাসিন্দা রিম্পা মণ্ডল এবং বিশ্বজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে। আর বিরল এক ঘটনার সাক্ষী থাকল গোটা জেলা। একই সঙ্গে চারটি বাচ্চার জন্ম দেন রিম্পা। এর মধ্যে দু'টি ছেলে এবং দু'টি মেয়ে।
advertisement
2/5
বহরমপুরের বেসরকারি হাসপাতালে জন্ম হলেও জন্মের পর মা ও বাচ্চাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে বর্তমানে শারীরিকভাবে সুস্থ রয়েছেন মা এবং তাঁর চার সন্তান। চার সন্তানকে সুস্থ করে পরিবারে হাতে তুলে দিলেন চিকিৎসক।
advertisement
3/5
রিম্পার স্বামী বিশ্বজিৎ মুখোপাধ্যায় পেশায় একজন পূজারী। বছর তিনেক আগে রিম্পার সঙ্গে বিয়ে হয় তাঁর। এর আগেও রিম্পা একবার সন্তানসম্ভবা হয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত তাঁর প্রথম সন্তান গর্ভস্থ অবস্থাতেই মারা যায়। এরপর দ্বিতীয়বার তিনি সন্তানসম্ভবা হলে বহরমপুরের লালদিঘির কাছে একটি বেসরকারি নার্সিংহোমে তাঁর সিজারের ব্যবস্থা করেন পরিবারের লোকজন।
advertisement
4/5
ডাক্তার অভিরূপ বন্দ্যোপাধ্যায় এবং ডাক্তার ভোলানাথ আইচের তত্ত্বাবধানে সিজার হয় রিম্পার। সেখানেই একসঙ্গে চারটি সন্তানের জন্ম দেন রিম্পা। তবে গর্ভকালীন অবস্থায় ইউএসজি করার সময় ডাক্তাররা তাঁর গর্ভে তিনটি সন্তানের অস্তিত্ব লক্ষ্য করেছিলেন। কিন্তু সিজার হওয়ার পর ডাক্তাররা দেখেন তিনটি নয়, চারটি সন্তান রয়েছে রিম্পার গর্ভে।
advertisement
5/5
একই সঙ্গে চারটি বাচ্চার জন্ম দেওয়ার পর মা এবং বাচ্চাদের শারীরিক অবস্থা স্থিতিশীল না থাকায় তাদেরকে দ্রুত মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে মা এবং বাচ্চারা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে তাদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসক ভোলানাথ আইচ সুস্থ করে পরিবারে হাতে তুলে দিলেন।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
Murshidabad News: পেশায় পূজারী স্বামী, স্ত্রী একসঙ্গে জন্ম দিলেন ৪ সন্তানের! বিরল ঘটনা, দুই ছেলে-দুই মেয়েকে নিয়ে অত্যন্ত খুশি পরিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল