Malda News: আগামী কয়েকদিন একাধিক ট্রেনের সময়সূচি বদল... ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়ার সিদ্ধান্ত পূর্ব রেলের
- Reported by:Jiam Momin
- local18
- Published by:Rachana Majumder
Last Updated:
মালদহ রেল ডিভিশন সূত্রে জানা গিয়েছে, লেভেল ক্রসিং গেট নম্বর ৪৭ সি কিমি ১৯২ ২-৩ এলাকার পরিবর্তে প্রস্তাবিত রোড ওভার ব্রিজ নির্মাণের জন্য কম্পোজিট গার্ডার স্থাপনের কাজ চলবে। ঘটনার জেরে চিন্তা বাড়ছে যাত্রীদের।
advertisement
1/7

রেল লাইনের উন্নয়নমূলক কাজের জন্য মালদহ ডিভিশনে ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলওয়ে। এর জেরে আগামী কয়েকদিন একাধিক ট্রেনের সময়সূচিতে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করা হবে বলে জানানো হয়েছে। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/7
মালদহ রেল ডিভিশন সূত্রে জানা গিয়েছে, লেভেল ক্রসিং গেট নম্বর ৪৭ সি কিমি ১৯২ ২-৩ এলাকার পরিবর্তে প্রস্তাবিত রোড ওভার ব্রিজ নির্মাণের জন্য কম্পোজিট গার্ডার স্থাপনের কাজ চলবে। এই কাজের জন্য তিনপাহাড় ও ধমধমিয়া স্টেশনের মধ্যে আপ ও ডাউন লাইনে ট্রাফিক এবং পাওয়ার ব্লক নেওয়া হবে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/7
আগামী ৮ মার্চ রবিবার ভোর ৩টা ১০ মিনিট থেকে সকাল ১১টা ৪০ মিনিট পর্যন্ত, ৯ মার্চ সোমবার ভোর ৩টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত এবং ১১ মার্চ বুধবার ভোর ৩টা থেকে সকাল ১১টা পর্যন্ত এই ব্লক কার্যকর থাকবে। এর ফলে কয়েকটি ট্রেনের সময় পরিবর্তন এবং কিছু ট্রেনকে নির্দিষ্ট সময়ের জন্য নিয়ন্ত্রণ করা হবে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/7
আগামী ৮ মার্চ ট্রেন নাম্বার ৫৩৪০৩ রামপুরহাট-গয়া প্যাসেঞ্জার ট্রেনটি রামপুরহাট থেকে এক ঘণ্টা দেরিতে ছাড়বে। এছাড়া ট্রেন নাম্বার ৬৩০৬৩ বর্ধমান-সাহেবগঞ্জ মেমু প্যাসেঞ্জার বড়হরওয়া স্টেশনে ৩০ মিনিট এবং ট্রেন নাম্বার ১৩০৩২ জয়নগর-হাওড়া এক্সপ্রেস তিনপাহাড়ে ১০ মিনিটের জন্য নিয়ন্ত্রিত হবে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/7
৯ মার্চ ট্রেন নাম্বার ৫৩৪০৩ রামপুরহাট-গয়া প্যাসেঞ্জার ট্রেনটি রামপুরহাট থেকে প্রায় দেড় ঘণ্টা দেরিতে ছাড়বে। একই দিনে ট্রেন নাম্বার ০৩৪৩৫ মালদহ টাউন-আনন্দ বিহার টার্মিনাল স্পেশাল ট্রেন মালদহ থেকে এক ঘণ্টা দেরিতে ছাড়বে। এছাড়া ট্রেন নাম্বার ৬৩০৬৩ বর্ধমান-সাহেবগঞ্জ মেমু প্যাসেঞ্জার হাওড়া ডিভিশনে ৩০ মিনিট এবং বড়হরওয়াতে ৩০ মিনিট নিয়ন্ত্রিত হবে। ট্রেন নাম্বার ১৩০৩২ জয়নগর-হাওড়া এক্সপ্রেস সাহেবগঞ্জ ও তিনপাহাড়ের মাঝে প্রায় এক ঘণ্টা নিয়ন্ত্রণে রাখা হবে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
6/7
১১ মার্চ ট্রেন নাম্বার ৫৩৪০৩ রামপুরহাট-গয়া প্যাসেঞ্জার ট্রেনটি রামপুরহাট থেকে এক ঘণ্টা দেরিতে ছাড়বে। এছাড়া ট্রেন নাম্বার ৬৩০৬৩ বর্ধমান-সাহেবগঞ্জ মেমু প্যাসেঞ্জার বড়হরওয়া স্টেশনে ৩০ মিনিট নিয়ন্ত্রিত থাকবে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
7/7
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেন নাম্বার ৫৩০৩০ দানাপুর-ভাগলপুর-আজিমগঞ্জ প্যাসেঞ্জার এবং ট্রেন নাম্বার ৫৩৪০৫ রামপুরহাট-সাহেবগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন পার হওয়ার পরই ব্লক কার্যকর করা হবে। উন্নয়নমূলক এই কাজের জন্য সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেছে পূর্ব রেলওয়ে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/মালদহ/
Malda News: আগামী কয়েকদিন একাধিক ট্রেনের সময়সূচি বদল... ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়ার সিদ্ধান্ত পূর্ব রেলের