Arijit Singh: আমিরের পর সলমনের গার্লফ্রেন্ড, অরিজিতের বাড়িতে আচমকা হাজির ইউলিয়া, কেন জানেন? বাড়ছে জল্পনা
- Reported by:Koushik Adhikary
- Published by:Riya Das
Last Updated:
Arijit Singh: আমিরের পর এবার সলমনের গার্লফ্রেন্ড। জিয়াগঞ্জের অরিজিতের বাড়িতে হঠাৎই হাজির ইউলিয়া ভন্তুর। অরিজিৎ সিংহের জিয়াগঞ্জের বাড়িতে ঘুরে গিয়েছেন আমির খান। সেই মুহূর্তের ছবি ও ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই উত্তেজিত হয়ে উঠেছিলেন অনুরাগীরা।
advertisement
1/5

আমিরের পর এবার সলমনের গার্লফ্রেন্ড। জিয়াগঞ্জের অরিজিতের বাড়িতে হঠাৎই হাজির ইউলিয়া ভন্তুর।অরিজিৎ সিংহের জিয়াগঞ্জের বাড়িতে ঘুরে গিয়েছেন আমির খান। সেই মুহূর্তের ছবি ও ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই উত্তেজিত হয়ে উঠেছিলেন অনুরাগীরা। শুধু আমির নন, সলমন খানের আলোচিত প্রেমিকা ইউলিয়া ভন্তুরও জিয়াগঞ্জ থেকে ঘুরে এসেছেন।
advertisement
2/5
যে সলমন খানের বিরুদ্ধে তিক্ততা ছিল অরিজিতের ।সেই অরিজিতের বাড়িতে সলমান খানের গার্লফ্রেন্ড হাজির হয়েছেন সম্প্রতি। ঘুরে গিয়েছেন জিয়াগঞ্জের শিবতলা ঘাটের কাছেই অরিজিতের বাড়িতে ।
advertisement
3/5
ইউলিয়ার নতুন গান ‘তেরে সঙ্গ’ মুক্তি পেয়েছে। এই গানে প্রথম অরিজিতের সঙ্গে জোট বাঁধতে পেরে উচ্ছ্বসিত গায়িকা। এক সাক্ষাৎকারে ইউলিয়া জানিয়েছেন, তিনি অরিজিতের সঙ্গে গান গাইতে পেরে খুবই খুশি। ব্যক্তি অরিজিৎকে জানতে পেরেও তিনি খুব উত্তেজিত।
advertisement
4/5
ইউলিয়া বলেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, অরিজিৎ তাঁর কণ্ঠ এই গানে দিয়েছেন। তাই এই গানের অংশ হতে পেরে আমি ভীষণ কৃতজ্ঞ ও সম্মানিত বোধ করছি। অবশ্যই আমি একটু ভয়ে ছিলাম। কিন্তু তিনি এতটাই আন্তরিক এবং সুন্দর মানুষ যে, তাঁকে দেখার পরেই আমি নিশ্চিন্ত হয়ে যাই।'
advertisement
5/5
ইউলিয়ার কথায়, 'আমরা আসলে ওঁর বাড়ি জিয়াগঞ্জে গিয়েছিলাম। জায়গাটা খুব সুন্দর, অসাধারণ লাগছিল। গাড়িতে করে যাওয়ার সময় ছোট ছোট দোকান দেখতে আমার খুব ভাল লাগছিল। দোকানদার, দর্জি, সবাই নিজেদের কাজ করছিলেন। সত্যিই খুব ভাল লেগেছিল। পরিবেশও খুব সুন্দর।'