TRENDING:

Javelin Thrower: রেল হকারের মেয়ে মিষ্টি কর্মকারের লক্ষ্য এখন অলিম্পিক্স, জ্যাভলিন থ্রো করে দেশকে সেরার সম্মান এনে দিতে চান

Last Updated:
Javelin Thrower: আর্থিক অনটনকে হার মানিয়ে জ্যাভলিনে দাপট! রেল হকারের মেয়ে মিষ্টি কর্মকারের লক্ষ্য এখন অলিম্পিক্স
advertisement
1/7
রেল হকারের মেয়ে মিষ্টি-র লক্ষ্য এখন অলিম্পিক্স, জ্যাভলিন থ্রো করে দেশকে সেরার সম্মান
আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও হার মানেনি এগিয়ে যাওয়ার লড়াই। অলিম্পিক্স হ‌ওয়ার স্বপ্ন নিয়ে আবারও জাতীয় স্তরের খেলার ট্র্যাকে মালদহের রেল হকারের মেয়ে মিষ্টি কর্মকার। মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই শুরু হয়েছিল খেলার প্রস্তুতি। প্রস্তুতি শেষে এবার বাংলার হয়ে জাতীয় মঞ্চ কাঁপাতে পাড়ি দেবে মিষ্টি কর্মকার। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/7
আগামী ৭ ও ৮ মার্চ পাঞ্জাবের পাটিয়ালতে অনুষ্ঠিত হবে ৫তম ইন্ডিয়ান ওপেন থ্রোস প্রতিযোগিতা ২০২৬। সেখানে অনূর্ধ্ব ১৮ মহিলা বিভাগে জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে মিষ্টি কর্মকার। এর আগে একবার জাতীয় স্তরের চ্যাম্পিয়ন হয়েছে সে। ‌রাজ্য স্তর থেকে আন্তর্জাতিক স্তরে খেলার সুযোগ হয়েছে তাঁর। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/7
গত বছরই ভারতের হয়ে আন্তর্জাতিক স্তরের এশিয়ান ইয়ুথ গেমসে জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল মিষ্টি। তবে খেলা চলাকালী শারীরিক চটের ফলে সমস্যা হ‌ওয়ায় একটুর জন্য পদক হাতছাড়া হয়ে যায়। এই শূন্যতা পরিপূর্ণ করতে আগামীর অলিম্পিক্স হ‌ওয়ার লক্ষ্যে জাতীয় স্তরে আবার সুযোগ হয়েছে তাঁর। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/7
মালদহের ইংরেজবাজার পৌরসভার কুলদীপ মিশ্র কলোনির বাসিন্দা মিষ্টি কর্মকার। বাবা সঞ্জয় কর্মকার পেশায় একজন রেলের হকার, মা সুচিত্রা কর্মকার গৃহবধূ। মালদহ রেলওয়ে হাই স্কুলের ছাত্রী মিষ্টি কর্মকার। এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সে। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/7
খেলোয়াড় মিষ্টি কর্মকার জানান, "একবার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছি এবার লক্ষ্য অলিম্পিক্স। এবছর আবার জাতীয় স্তরে খেলার সুযোগ হয়েছে। আশা করছি জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার পর অলিম্পিক্সে গিয়ে দেশের জন্য সোনা আনব।" (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
6/7
জেলার মেয়ের আবার এমন সুযোগে খুশির হাওয়া দেখা দিয়েছে জেলা জুড়ে। মিষ্টির ছোটবেলার কোচ অসিত পাল জানান, "ছোটবেলা থেকেই জ্যাভলিনে প্রতিভাবান মিষ্টি। আগের বছরে আন্তর্জাতিক স্তরে খেলেছিল সে। তবে ভাল ফল করতে পারিনি। আশা করছি এবার আবারও দেশ জয়ের পর আন্তর্জাতিক স্তরে সুযোগ পাবে সে।" (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
7/7
এই প্রসঙ্গে জেলা ক্রীড়া সংস্থার সদস্য দেবব্রত সাহা বলেন, "জেলার খেলোয়াড়দের পাশে আমরা আছি। যখন কেউ কোথাও খেলতে যায়, আমরা সব সদস্য মিটিং করেছি। বিষয়টি জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী জানান হয়েছে। তিনি তৎপরতার সঙ্গে সহযোগিতা করেন।" (ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/মালদহ/
Javelin Thrower: রেল হকারের মেয়ে মিষ্টি কর্মকারের লক্ষ্য এখন অলিম্পিক্স, জ্যাভলিন থ্রো করে দেশকে সেরার সম্মান এনে দিতে চান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল