Snake: সর্বনাশ! এ কোন সাপ মিলল বাংলায়! আমতায় যা মিলল, শুনে চমকে উঠছে গোটা এলাকা
- Reported by:RAKESH MAITY
- Published by:Suman Biswas
Last Updated:
Snake: হাওড়ার আমতায় মিলল বিলুপ্ত প্রজাতির সাপ। এলাকায় তুমুল শোরগোল।
advertisement
1/5

হাওড়া, রাকেশ মাইতি: উদ্ধার বিরলপ্রায় উদয়কাল! হাওড়া জেলা জঙ্গল না হলেও এখানে গুরুত্বপূর্ণ প্রাণীর বসাবস। সেই সমস্ত প্রাণী রক্ষায় জেলার পরিবেশ কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা। এবার তাদের হাতেই বাঁচল বিরল প্রায় উদয়কাল। ( ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
উদয় কাল সাপ বা কুকরি (kukri Snake) হল Oligodon গণের অন্তর্ভুক্ত এশিয়ার স্থানীয় একটি বিষহীন সাপ।এই সাপ মূলত পোকামাকড় এবং সরীসৃপের ডিম খেয়ে বাঁচে। নিরীহ এবং প্রকৃতির সাপ। ক্যান্টরের উদয় কাল , পাকড়া উদয় কাল এবং বলয় উদয় কাল নামে এদের বিভিন্ন প্রজাতি রয়েছে। যা সাধারণত বন, জঙ্গল বা জনবসতির আশেপাশে দেখা যায়।
advertisement
3/5
আমতার উদং গ্রাম থেকে উদ্ধার হল বিরলপ্রায় উদয়কাল সাপ। একটি বাড়িতে, ছোট অচেনা সাপ দেখে কিঞ্চিৎ ভয় এবং কৌতুহলী হয়ে পড়েন ওই পরিবারের সদস্যরা। সাপটিকে না মেরে কয়েক জন পরিবেশ প্রেমী যোগাযোগ করে পরিবেশ সংগঠন গ্রীন চেন মুভমেন্ট - এর পরিচালক প্রদীপ রঞ্জন রীত - এর সঙ্গে।
advertisement
4/5
খবর পেয়ে অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছন তিনি।দেখা যায় এটি উদয়কাল সাপ- এর বাচ্চা। সেটি কি যত্নে উদ্ধার করেন। এ প্রসঙ্গে পরিবেশ কর্মী প্রদীপ রঞ্জন রীত জানান, উদয়কাল হল নির্বিষ সাপ। বিষধর সাপ ভেবে অনেকেই আতঙ্কে পড়েন, মানুষে আতঙ্কই অনেক সময় প্রাণ যায় এদের। উদয়কাল সাপ দেখতে খুবই সুন্দর। এটি দক্ষিণ বঙ্গের অর্থাৎ হাওড়া জেলার স্থানীয় সাপ।
advertisement
5/5
উদয়কাল সাপ স্থানীয় সাপ হলেও বর্তমানে খুব কমই চোখে পড়ে এই সাপ। জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। এই সমস্ত প্রাণী বাঁচিয়ে রাখা দরকার। সাপটিকে এলাকাতেই ছেড়ে দেওয়া হয় বলে জানান পরিবেশ কর্মী। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/হাওড়া/
Snake: সর্বনাশ! এ কোন সাপ মিলল বাংলায়! আমতায় যা মিলল, শুনে চমকে উঠছে গোটা এলাকা