TRENDING:

Maha Shivratri 2026: মাটির তলায় লুকিয়ে ইতিহাস! বর্ধমানের আলমগঞ্জে বিরাজ করছেন বিশালাকায় ‘মোটা শিব’, জানুন মাহাত্ম্য

Last Updated:
Maha Shivratri 2026: মন্দিরের ঠিক পিছনেই রয়েছে পাড় বাঁধানো পুকুর, যা দুধপুকুর নামেই পরিচিত। শিবলিঙ্গটি প্রায় ১৬০০ থেকে ১৭০০ বছরের পুরনো বলে মনে করা হয়।
advertisement
1/8
মাটির তলায় লুকিয়ে ইতিহাস! বর্ধমানের আলমগঞ্জে বিরাজ করছেন ‘মোটা শিব’, জানুন মাহাত্ম্য
*ইতিহাস সমৃদ্ধ জেলা বর্ধমান। কিন্তু আপনি কি জানেন রাঢ়বঙ্গের অন্যতম বৃহৎ শিবলিঙ্গ রয়েছে এই বর্ধমানেই। উচ্চতা প্রায় ৬ ফুট ও ওজন প্রায় ১৩ টনেরও বেশি। কথিত আছে, একসময় স্বয়ং কনিষ্ক পুজো করতেন এই শিবলিঙ্গের।
advertisement
2/8
*বর্ধমানের আলমগঞ্জে অবস্থিত বর্ধমানেশ্বর। রাজ্যের অন্যতম শিবমন্দির গুলির মধ্যে এটি একটি। শিবরাত্রি উপলক্ষে লক্ষাধিক ভক্তের সমাগম হয় এই মন্দিরে। শিবলিঙ্গটি এতটাই আকারে বিশাল যে দুহাত দিয়েও জড়িয়ে ধরা সম্ভব নয়। গৌরীপট্টের পরিধি প্রায় ১৮ ফুট। শিবলিঙ্গের এই বিশাল আকারের কারণে এই শিব ‘মোটা শিব’ বা ‘বুড়ো শিব’ নামেও পরিচিত।
advertisement
3/8
*১৯৭২ সালে এলাকায় পুকুর খোঁড়ার জন্য মাটি কাটার কাজ চলছিল। সেই সময় হঠাৎই পাথরের গায়ে গাঁইতির আঘাত লাগে। ধীরে ধীরে মাটি আরও গভীরে খোঁড়া হলে বার হয়ে আসে গৌরীপট্ট-সহ কালো পাথরের উপর নিপুন ভাবে কেটে তৈরি এই বিশাল আকারের শিবলিঙ্গ।
advertisement
4/8
*ক্রেনের সাহায্যে এ বিশাল শিবলিঙ্গ তুলে প্রতিষ্ঠা করা হয় পাশেই, ধীরে ধীরে গড়ে ওঠে সান বাঁধানো, টিনের ছাউনি দেওয়া মন্দির। মন্দিরের ঠিক পিছনেই রয়েছে পাড় বাঁধানো পুকুর, যা দুধপুকুর নামেই পরিচিত। শিবলিঙ্গটি প্রায় ১৬০০ থেকে ১৭০০ বছরের পুরনো বলে মনে করা হয়।
advertisement
5/8
*অনেকের মতে, এই শিবলিঙ্গটি কনিষ্কের সময়ের। স্বয়ং কনিষ্ক পুজো করতেন এই শিবলিঙ্গে, পরে বন্যায় ভেসে চলে আসে এই শিবলিঙ্গ, যদিও তার কোনও প্রামাণ্য নীতি নেই। আবার এত বড় শিবলিঙ্গ ভেসে আসা নিয়ে রয়েছে মত পার্থক্য। তবে কনিষ্কের শিব ভক্তির বর্ণনায় যে ধরনের শিবলিঙ্গের উল্লেখ আছে তার সঙ্গে মিল রয়েছে।
advertisement
6/8
*কীভাবে এই শিবলিঙ্গ এই স্থানে পৌঁছল তা নিয়ে দ্বিমত থাকলেও, দ্বিমত নেই তার প্রাচীনত্ব নিয়ে। প্রতি বছরই শ্রাবণ মাসে মোটা শিবের আবির্ভাব দিবসে ও শিবরাত্রিতে বর্ধমানের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিব ভক্তরা আসেন এখানে পুজো দিতে। ছ'দিন ধরে চলবে মেলা, হবে সংস্কৃতিক অনুষ্ঠান।
advertisement
7/8
*তবে এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে বড় বক্সে পরিবর্তে পুজোর জন্য ব্যবহার করা হচ্ছে ছোট বক্স। যাতে কোনও পরীক্ষার্থীর পড়াশোনায় অসুবিধা না হয় তার জন্য বিশেষ নজর রাখা হবে বলে জানানো হয় উদ্যোগ তাদের পক্ষ থেকে।
advertisement
8/8
*কীভাবে মন্দিরে যাবেন বর্ধমানেশ্বর? বর্ধমান স্টেশনে নেমে টাউন সার্ভিস বাসে চেপে বিবেকানন্দ কলেজ মোড়ে নামতে হবে। সেখান থেকে টোটো করে গেলেই পৌঁছে যাবেন আলমগঞ্জের বর্ধমানেশ্বর। কিংবা বর্ধমান স্টেশনে নেমে বা শহরের যে কোন জায়গা থেকে টোটো ধরলে আপনি পৌঁছে যাবেন বর্ধমানেশ্বর৷
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Maha Shivratri 2026: মাটির তলায় লুকিয়ে ইতিহাস! বর্ধমানের আলমগঞ্জে বিরাজ করছেন বিশালাকায় ‘মোটা শিব’, জানুন মাহাত্ম্য
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল