TRENDING:

Light Rain Alert: দক্ষিণে বসন্ত থেকে এক লাফে গরম! উত্তরে মেঘের দাপট, জেলায় জেলায় বৃষ্টির অশনি, আইএমডি-র ওয়েদার অ্যালার্ট

Last Updated:
Light Rain Alert: উত্তরে থেকে যাচ্ছে হিমেল হাওয়া সঙ্গে হালকা বৃষ্টি, সমতলে গরম ভাব থাকলেও উত্তরের পার্বত্য এলাকায় বৃষ্টি থাকবে, পূর্বাভাস হাওয়া অফিসের 
advertisement
1/5
দক্ষিণে বসন্ত থেকে এক লাফে গরম! উত্তরে মেঘের দাপট, জেলায় জেলায় বৃষ্টির অশনি
আলিপুরদুয়ার, অনন্যা দে: হিমেল হাওয়া সঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে।তবে মার্চ মাস শুরু হলে অবস্থার পরিবর্তন ঘটার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।যদিও সপ্তাহের শুরুতে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে রাজ্যের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। তবে অন্যান্য স্থানে বৃষ্টি না হলেও উত্তরে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।
advertisement
2/5
জলপাইগুড়ি ও ডুয়ার্সে আকাশ পরিষ্কার রয়েছে।জলপাইগুড়িতে গত ২৪ ঘণ্টায় ডুয়ার্সে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস।পর্যটকদের ভ্রমণের জন্য আদৰ্শ আবহাওয়া রয়েছে ডুয়ার্স এলাকায়।তবে দিনের বেলায় সঙ্গে ছাতা রাখার পরামর্শ দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।
advertisement
3/5
উত্তরবঙ্গে শুক্রবার মূলত শুষ্ক ও রোদঝলমলে আকাশের দেখা মিলছে । আগামী দু'তিন দিনে আবহাওয়ার বড় পরিবর্তন না হলেও মার্চের ১ বা ২ তারিখ থেকে পারদ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে হাওয়া অফিসের পূর্বাভাস।
advertisement
4/5
তবে দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকার উঁচু অংশে হালকা তুষারপাতেরও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।সব মিলিয়ে পাহাড়ে শীতের ছোঁয়া কিছুটা বজায় থাকলেও সমতলে বসন্তের আবহ ক্রমশ পরিষ্কার হবে।মার্চের মাঝামাঝি সময় পাহাড়ে গরম ভাব দেখা যেতে পারে।
advertisement
5/5
উত্তরবঙ্গের পাঁচটি স্থানের তাপমাত্রা আগামী ২৪ ঘন্টায় কেমন থাকবে জেনে নেওয়া যাক।দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা ১৪. ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৭. ৪ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা ২৯. ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫. ২ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ২৯. ৪ সর্বনিম্ন ১৫. ৫ ডিগ্রি সেলসিয়াস। মালদার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ১৯. ৩ ডিগ্রি সেলসিয়াস।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Light Rain Alert: দক্ষিণে বসন্ত থেকে এক লাফে গরম! উত্তরে মেঘের দাপট, জেলায় জেলায় বৃষ্টির অশনি, আইএমডি-র ওয়েদার অ্যালার্ট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল