TRENDING:

Lake Town-Salt Lake: ভিআইপি রোডের যানজট এবার অতীত! লেকটাউন থেকে সল্টলেক যাতায়াতে বড় পরিবর্তন! চালু আধুনিক বেইলি ব্রিজ

Last Updated:
Lake Town-Salt Lake Connectivity: মাত্র সাত দিনে তৈরি লেকটাউনের নতুন ডাবল লেন বেইলি ব্রিজ ভিআইপি রোড ও সল্টলেকের মধ্যে সংযোগ মজবুত করল। এর ফলে দীর্ঘদিনের যানজট সমস্যা কমবে বলে আশা স্থানীয় বাসিন্দাদের।
advertisement
1/6
ভিআইপি রোড–সল্টলেক যাতায়াতে বড় পরিবর্তন! চালু আধুনিক বেইলি ব্রিজ
দীর্ঘদিন ধরেই খালের দু’প্রান্তের মানুষের যাতায়াতের সমস্যায় ভুগছিল লেকটাউন ও সল্টলেক সংলগ্ন এলাকা। প্রতিদিনই ভিআইপি রোড থেকে সল্টলেকে যাওয়ার পথে তৈরি হতো তীব্র যানজট। সেই সমস্যার স্থায়ী সমাধান করতেই নতুন ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় (তথ্য ও ছবি: রুদ্র নারায়ণ রায়)
advertisement
2/6
মাত্র সাতদিনের মধ্যেই লেকটাউনে ভিআইপি রোড থেকে সল্টলেকে যাওয়ার জন্য ডাবল লেন মডিউলার স্টিল বেইলি ব্রিজ বসানোর কাজ সম্পূর্ণ করেছে গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স
advertisement
3/6
৪৪০ ফুট দীর্ঘ এই বেইলি ব্রিজ নির্মাণকে ঐতিহাসিক মাইলস্টোন বলেই মনে করছে সংস্থা। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি-র তরফে এই ব্রিজ নির্মাণের বরাত দেওয়া হয়েছিল গার্ডেনরিচ শিপ বিল্ডার্সকে
advertisement
4/6
প্রসঙ্গত, লেকটাউন থেকে সল্টলেকে যাওয়ার জন্য এটি দ্বিতীয় বেইলি ব্রিজ। সংস্থার দাবি, কেষ্টপুর চ্যানেলের উপর নির্মিত প্রথম বেইলি ব্রিজের তুলনায় এটি আরও আধুনিক এবং প্রযুক্তিগতভাবে উন্নত সংস্করণ
advertisement
5/6
নতুন ব্রিজটির প্রস্থ সাড়ে সাত মিটার এবং এটি একসঙ্গে ১০০ মেট্রিক টন পর্যন্ত ভার বহনে সক্ষম। ফলে ভারী যান চলাচলেও আর বিশেষ সমস্যা হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা
advertisement
6/6
স্থানীয় বাসিন্দাদের আশা, এই নতুন ব্রিজ চালু হওয়ার ফলে দীর্ঘদিনের যানজট সমস্যার অনেকটাই সমাধান হবে এবং লেকটাউন ও সল্টলেকের মধ্যে যাতায়াত আরও মসৃণ ও নিরাপদ হবে। এখন দেখার, বাস্তবে এই ব্রিজ কতটা কার্যকর হয় মানুষদের পরিষেবা দিতে (তথ্য ও ছবি: রুদ্র নারায়ণ রায়)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Lake Town-Salt Lake: ভিআইপি রোডের যানজট এবার অতীত! লেকটাউন থেকে সল্টলেক যাতায়াতে বড় পরিবর্তন! চালু আধুনিক বেইলি ব্রিজ
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল