TRENDING:

Kajal Sheikh: বিধানসভার টিকিট পেলেও 'বিচারাধীন'! এসআইআর তালিকায় নাম আসায় কতটা চিন্তিত কাজল শেখ?

Last Updated:
Kajal Sheikh: বীরভূমের রাজনীতিতে কাজল শেখের টিকিট পাওয়া যেমন বড় খবর, তেমনই তাঁর নাম এসআইআর তালিকায় 'বিচারাধীন' থাকা নিয়ে শুরু হয়েছে চর্চা। বিষয়টি নিয়ে কী বলছেন তৃণমূল নেতা তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি?
advertisement
1/5
বিধানসভার টিকিট পেলেও 'বিচারাধীন'! এসআইআর তালিকায় নাম আসায় কতটা চিন্তিত কাজল শেখ?
২৬ এর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ টিকিট পেয়েছেন। দল তাঁকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য হাসন বিধানসভার টিকিট দিয়েছে। যদিও তিনি এখনও পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর-এর ভোটার তালিকায় বিচারাধীন। (ছবি ও তথ্য: মাধব দাস)
advertisement
2/5
এসআইআর-এর প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকায় বীরভূমে নাম বাদ পড়েছে ১২ হাজার। যদিও বিচারাধীন ১ লক্ষ ৬০ হাজার। আর এই বিচারাধীন তালিকাতেই রয়েছে জেলা সভাধিপতি কাজল শেখ ও তার মায়ের নাম। অন্যদিকে ভোটার তালিকায় বিচারাধীন থাকলেও তাঁকে টিকিট দিয়েছে দল।
advertisement
3/5
এমন পরিস্থিতিতে কতটা চিন্তার? যদি বিচারাধীন থাকা কাজল শেখের নাম পরের দফার বা সর্বশেষ চূড়ান্ত ভোটার তালিকায় না ওঠে তাহলে কী হবে? এখন এই প্রশ্নই ঘোরাফেরা করছে সকলের মনে।
advertisement
4/5
আর এই বিষয়েই এবার কাজল শেখ জানিয়েছেন, এই বিষয়ে তাঁর বা তাঁদের ভাবার কিছু নেই। কেননা এই বিষয়টি নিয়ে ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম থেকেই যা করার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং চিন্তা কীসের!
advertisement
5/5
এর পাশাপাশি তিনি আশাবাদী, তাদের মতো 'বিচারাধীন' যারা রয়েছেন, যাদের কাছে আসল কাগজপত্র রয়েছে, যারা বাংলাদেশী, রোহিঙ্গা বা পাকিস্তানি নন, তাদের প্রত্যেকের নামই তালিকায় আসবে এবং সকলেই ভোট দিতে পারবেন। (ছবি ও তথ্য: মাধব দাস)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Kajal Sheikh: বিধানসভার টিকিট পেলেও 'বিচারাধীন'! এসআইআর তালিকায় নাম আসায় কতটা চিন্তিত কাজল শেখ?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল