TRENDING:

IMD Jhargram Weather Update: নিম্নচাপের জেরে উত্তর-দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস! কী হতে চলেছে ঝাড়গ্রামে? জানালো হাওয়া অফিস

Last Updated:
Jhargram Weather Updates Today: নিম্নচাপের দাপটে রাজ্যজুড়ে খামখেয়ালি আবহাওয়া। বাদ যাচ্ছে না ঝাড়গ্রামও। একদিকে পারদ চড়ছে, অন্যদিকে বৃষ্টির ভ্রুকুটি। অরণ্যসুন্দরীতে আজ বৃষ্টির দাপট কতটা থাকবে? চাষিদের কপালে কেন চিন্তার ভাঁজ?
advertisement
1/5
নিম্নচাপের জেরে উত্তর-দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস!কী হতে চলেছে ঝাড়গ্রামে
বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ দিন দুয়েক আগে তৈরি হওয়ার পর সেই নিম্নচাপ শক্তি হারিয়েছে। তবে এরই মধ্যে আরও একটি নিম্নচাপ মাথা চাড়া দিচ্ছে। তার প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও বৃষ্টির পরিমাণ হালকা থাকবে বলেই পূর্বাভাস।
advertisement
2/5
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার আবহাওয়ায় ব্যাপক বদল আসার পর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসবের মধ্যেই প্রশ্ন উঠছে তাহলে কি হতে চলেছে ঝাড়গ্রামে?
advertisement
3/5
নিম্নচাপের জেরে কি ঝাড়গ্রাম ও বৃষ্টির মুখোমুখি হবে? এই প্রশ্নের উত্তরে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস থেকে জানা যায়, ঝাড়গ্রামেও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ হালকা থাকবে।
advertisement
4/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকেই আবহাওয়ায় ব্যাপক বদল করা দেখা যাবে ঝাড়গ্রামে। এরপর মঙ্গলবার ও বুধবার ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘন্টায় ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ৩৩.২ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। ঝাড়গ্রাম এখন বেশ ভালভাবেই গরমের মুখোমুখি।
advertisement
5/5
অন্যদিকে সোমবার সকাল থেকে ঝাড়গ্রাম জুড়ে বেশ ভালভাবেই কুয়াশা লক্ষ্য করা গিয়েছে। বাতাস নেই, ঠান্ডাও নেই। তবে বৃষ্টির মুখোমুখি হওয়ার পর বিদায়ের আগে ঝাড়গ্রামে হালকা ঠান্ডা পড়ে কিনা সেটাই দেখার বিষয়।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Jhargram Weather Update: নিম্নচাপের জেরে উত্তর-দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস! কী হতে চলেছে ঝাড়গ্রামে? জানালো হাওয়া অফিস
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল