TRENDING:

Jhargram Weather Today: অনেকটাই বাড়ল ঝাড়গ্রামের পারদ! কত ডিগ্রীতে পৌঁছল জানালো আবহাওয়া দফতর

Last Updated:
Jhargram Weather Today: দিন কয়েক আগেই জঙ্গলমহলের অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছিল। কিন্তু হঠাৎ করেই এই আবহাওয়াই ব্যাপক বদল এসেছে এবং সর্বনিম্ন তাপমাত্রা এখন দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে।
advertisement
1/5
অনেকটাই বাড়ল ঝাড়গ্রামের পারদ! কত ডিগ্রীতে পৌঁছল জানালো আবহাওয়া দফতর
দিন কয়েক আগেই জঙ্গলমহলের অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছিল। কিন্তু হঠাৎ করেই এই আবহাওয়াই ব্যাপক বদল এসেছে এবং সর্বনিম্ন তাপমাত্রা এখন দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে।
advertisement
2/5
দিন কয়েকের তুলনায় ঝাড়গ্রামের সর্বনিম্ন তাপমাত্রার পারদ এখন দ্বিগুণ হয়ে দাঁড়ানোর ফলে সেই ভাবে শীতের আমেজ নেই। এছাড়াও সর্বোচ্চ পারদও অনেকটাই ঊর্ধ্বমুখী হওয়ায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ছে গরম।
advertisement
3/5
বুধবার আলিপুর আবহাওয়া দফতর আবহাওয়া সংক্রান্ত যে তথ্য প্রদান করেছে তা থেকে জানা যাচ্ছে, মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ২৯.৫ ডিগ্রিতে পৌঁছেছিল, বুধবার সর্বনিম্ন তাপমাত্রার পারদ গত কয়েক দিনের তুলনায় দ্বিগুণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৫° সেলসিয়াস।
advertisement
4/5
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আপাতত বৃহস্পতিবার পর্যন্ত ঝাড়গ্রামের স্থান বিশেষে কুয়াশার দেখা মিললেও শুক্রবার থেকে সেই ভাবে কুয়াশার সম্ভাবনা নেই। এছাড়াও আগামী কয়েক দিনের পূর্বাভাস অনুযায়ী শুষ্ক আবহাওয়া থাকবে জেলায়।
advertisement
5/5
আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদানকারী বেসরকারি বিভিন্ন সংস্থার আবহাওয়ার আপডেট থেকে জানা যাচ্ছে, বৃহস্পতি ও শুক্রবার নতুন করে পারদের পতন লক্ষ্য করা যেতে পারে ঝাড়গ্রামে। পারদের পতন হতে পারে দুই থেকে তিন ডিগ্রি। আর এমনটা হলে সরস্বতী পূজোর সময় শীতের আমেজ ফিরবে জঙ্গলমহলের অরণ্য সুন্দরীতে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Jhargram Weather Today: অনেকটাই বাড়ল ঝাড়গ্রামের পারদ! কত ডিগ্রীতে পৌঁছল জানালো আবহাওয়া দফতর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল