Jalpaiguri News: জলপাইগুড়িতে মেগা ক্যাম্প! আর্থিক প্রতারণায় দিশেহারারা পাবেন সরাসরি সমাধান, জানুন দিনক্ষণ
- Reported by:SUROJIT DEY
- Published by:Madhab Das
Last Updated:
Jalpaiguri News: জলপাইগুড়িতে আর্থিক প্রতারণার শিকার ব্যক্তিদের জন্য আয়োজিত হচ্ছে বিশেষ মেগা ক্যাম্প। অনলাইন জালিয়াতি থেকে ব্যাঙ্ক ফ্রড, সরাসরি অভিযোগ ও দ্রুত সমাধানের পথ মিলবে এই শিবিরে। জেনে নিন কবে ও কোথায় হবে এই আয়োজন।
advertisement
1/5

সরকারি কিংবা বেসরকারি ব্যাঙ্ক ছাড়াও নন ব্যাঙ্কিং প্রতিষ্ঠানের লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে অনেকেই প্রতারিত হচ্ছেন। কিন্তু এই বিষয়ে তারা কোথায় যাবেন কী করবেন, কীভাবে প্রতারণার হাত থেকেই রক্ষা পাবেন বুঝতে পারছেন না... তা নিয়েই রইল বিস্তারিত তথ্য। অনলাইন জালিয়াতি, ভুয়ো বিজ্ঞাপন, ডিপোজিট সংক্রান্ত সমস্যা কিংবা এটিএম চার্জ ও লোনের ইএমআই একাধিকবার কেটে নেওয়ার মতো অভিযোগ সব মিলিয়ে বাড়ছে ভোগান্তি। (ছবি ও তথ্য: সুরজিৎ দে)
advertisement
2/5
এই অসহায়তার জায়গাটিতেই পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছে জলপাইগুড়ি জেলা ক্রেতা সুরক্ষা দফতর। উপভোক্তাদের সচেতন করতে এবং সরাসরি সমস্যার কথা শোনার জন্য আগামীকাল, শনিবার জলপাইগুড়ি পুরসভার ‘প্রয়াস হল’-এ আয়োজন করা হচ্ছে ইনভেস্টর অ্যাওয়ারনেস কাম সেন্সিটাইজেশন প্রোগ্রাম। (প্রতিনিধিত্বমূলক ছবি)
advertisement
3/5
এই বিশেষ ক্যাম্পটি যৌথভাবে আয়োজন করছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (কলকাতা) এবং পশ্চিমবঙ্গ উপভোক্তা বিষয়ক দফতর। এই ক্যাম্পে সাধারণ মানুষ সরাসরি তাদের ব্যাঙ্কিং বা নন ব্যাঙ্কিং লেনদেন সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন জেলা ক্রেতা সুরক্ষা আধিকারিকের কাছে। (প্রতিনিধিত্বমূলক ছবি)
advertisement
4/5
পাশাপাশি, রিজার্ভ ব্যাঙ্কের আধিকারিকদের কাছ থেকে মিলবে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা। জেলা ক্রেতা সুরক্ষা আধিকার দেবাশিস মণ্ডল জানিয়েছেন, জলপাইগুড়ি জেলায় এই ধরনের ক্যাম্প এই প্রথম। তাঁর কথায়, “ব্যাঙ্ক ও নন ব্যাঙ্কিং সেক্টর নিয়ে কিছু অভিযোগ আমাদের কাছে আসে ঠিকই, কিন্তু বাস্তবে সমস্যার সংখ্যা তার থেকেও অনেক বেশি। মানুষ জানেন না কোথায় অভিযোগ করবেন। সেই জায়গা থেকেই এই উদ্যোগ।”
advertisement
5/5
আয়োজকদের আশা, এই ক্যাম্পের মাধ্যমে আরও বেশি উপভোক্তা এগিয়ে এসে নিজেদের সমস্যার কথা তুলে ধরবেন এবং আর্থিক লেনদেন নিয়ে সচেতন হবেন। প্রতারণার বিরুদ্ধে সচেতনতাই যে সবচেয়ে বড় অস্ত্র—এই বার্তাই পৌঁছে দিতে চায় জেলা ক্রেতা সুরক্ষা দফতর। (ছবি ও তথ্য: সুরজিৎ দে)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Jalpaiguri News: জলপাইগুড়িতে মেগা ক্যাম্প! আর্থিক প্রতারণায় দিশেহারারা পাবেন সরাসরি সমাধান, জানুন দিনক্ষণ