Mamata Banerjee: ডুয়ার্সে একেবারে অন্য মেজাজে মমতা! নাচলেন ধামসা-মাদলের সঙ্গে, তুললেন সেলফি! দেখুন প্রচারের এক্সক্লুসিভ ছবি
- Reported by:SUROJIT DEY
- Published by:Shubhagata Dey
Last Updated:
Mamata Banerjee Election Campaign: বিধানসভা ভোটের প্রচারে ডুয়ার্সে এসে একেবারে অন্য মেজাজে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ির চালসায় পৌঁছেই তিনি মিশে গেলেন সাধারণ মানুষের সঙ্গে। আদিবাসী মহিলাদের সঙ্গে নাচলেন, নিজেই হাতে তুলে নিলেন মাদল।
advertisement
1/5

*বিধানসভা ভোটের প্রচারে ডুয়ার্সে এসে একেবারে অন্য মেজাজে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ির চালসায় পৌঁছেই তিনি মিশে গেলেন সাধারণ মানুষের সঙ্গে। আদিবাসী মহিলাদের সঙ্গে নাচলেন, নিজেই হাতে তুলে নিলেন মাদল, বাজালেনও।
advertisement
2/5
*হেলিকপ্টার থেকে নামার পর থেকেই ছিল উৎসবের আমেজ। চা বাগানের শ্রমিক পরিবারের মহিলাদের সঙ্গে হাসিমুখে ছবি তুললেন তিনি, ছোট ছোট বাচ্চাদের কোলে তুলে আদর করতেও দেখা গেল। স্বতঃস্ফূর্ত এই মুহূর্তগুলোতে উচ্ছ্বাসে ভেসে যায় গোটা এলাকা।
advertisement
3/5
*ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের চালসা হেলিপ্যাডে নামার পর সড়কপথে তিনি রওনা দেন মঙ্গলবাড়ি বস্তির দিকে। সেখানে সেন্ট লাকি ক্যাথলিক চার্চের জ্যোতি আশ্রমে পৌঁছে স্থানীয় ফাদার ও সিস্টারদের সঙ্গে মত বিনিময় করার কথা রয়েছে তাঁর।
advertisement
4/5
*ভোটের মুখে এই সফরে শুধুই রাজনৈতিক বার্তা নয়, মানুষের সঙ্গে সরাসরি সংযোগ গড়ে তুলতেই এমন আন্তরিক উপস্থিতি—মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। ডুয়ার্স জুড়ে তাই এখন নির্বাচনী উত্তেজনার পাশাপাশি তৃণমূল নেত্রী এই ভিন্ন মেজাজই হয়ে উঠেছে চর্চার কেন্দ্রবিন্দু।
advertisement
5/5
*এক কথায় বলা যেতে পারে ডুয়ার্সের সবুজ চা বাগানের মধ্যে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগমনকে ঘিরে চা শ্রমিকদের মধ্যে আমেজ দেখা গেল।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/জলপাইগুড়ি/
Mamata Banerjee: ডুয়ার্সে একেবারে অন্য মেজাজে মমতা! নাচলেন ধামসা-মাদলের সঙ্গে, তুললেন সেলফি! দেখুন প্রচারের এক্সক্লুসিভ ছবি