Jalpaiguri Accident: সামান্য ভুলের কারণে জলপাইগুড়িতে ভয়ঙ্কর দুর্ঘটনা, আগুনে পুড়ে ছাই অ্যাম্বুল্যান্স, জ্বলছে ট্রাক, দেখুন ঘটনাস্থলের ছবি
- Reported by:SUROJIT DEY
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Jalpaiguri Accident: জলপাইগুড়ি জেলার মোহিতনগর ৩১ নং জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অ্যাম্বুল্যান্স সরাসরি ধাক্কা মারে মালবাহী গাড়িতে। দুর্ঘটনার জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। আগুনে ভস্মীভূত দুটি গাড়িই।
advertisement
1/5

সময় বাঁচাতে গিয়ে বড়সড় দুর্ঘটনার মুখে পড়ল একটি অ্যাম্বুল্যান্স ও একটি দূরপাল্লা মালবাহী গাড়ি। ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় দুটি গাড়িই। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মোহিতনগর ৩১ নং জাতীয় সড়কের এলাকায়। (ছবি ও তথ্য: সুরজিৎ দে)
advertisement
2/5
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি অ্যাম্বুল্যান্স জলপাইগুড়ি থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। মাঝপথে হঠাৎই সেটি দিক পরিবর্তন করে আবার জলপাইগুড়ির দিকে ফিরে আসে। অভিযোগ, রাস্তার ফাঁকা অংশ ব্যবহার করে দ্রুত ঘোরার চেষ্টা করে অ্যাম্বুল্যান্সটি।
advertisement
3/5
ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসছিল একটি দূরপাল্লার মালবাহী গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুল্যান্সটি সরাসরি ধাক্কা মারে মালবাহী গাড়ির তেলের ট্যাংকে। সঙ্গে সঙ্গেই বিকট শব্দে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে দুটি গাড়িই আগুনে জ্বলে ওঠে।
advertisement
4/5
স্থানীয় মানুষজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ এবং দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর ব্যবস্থা করে এবং পুড়ে যাওয়া গাড়ি দুটি উদ্ধার করে। সৌভাগ্যবশত, এই ভয়াবহ দুর্ঘটনায় কোনও প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি। তবে অ্যাম্বুল্যান্স চালকের তাড়াহুড়ো ও অসতর্কতাকেই প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ হিসেবে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
5/5
কিছুক্ষণের জন্য ৩১ নম্বর জাতীয় সড়কে তথা শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি ঢোকার মুখে ওভার ব্রিজের উপরে যানজটের সৃষ্টি হয়। এই দুর্ঘটনার পর পুলিশ এসে যানজট নিয়ন্ত্রণ নিয়ে আসে, স্বাভাবিক হয় রাস্তা। (ছবি ও তথ্য: সুরজিৎ দে)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Jalpaiguri Accident: সামান্য ভুলের কারণে জলপাইগুড়িতে ভয়ঙ্কর দুর্ঘটনা, আগুনে পুড়ে ছাই অ্যাম্বুল্যান্স, জ্বলছে ট্রাক, দেখুন ঘটনাস্থলের ছবি