Indian Railways: রেলের বড় পদক্ষেপ! দিঘা-তমলুক রুটের গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে মেরামতি, স্বস্তিতে হাজার হাজার মানুষ
- Reported by:Madan Maity
- Published by:Madhab Das
Last Updated:
Indian Railways: দিঘা-তমলুক রেল রুটের যাত্রীদের জন্য বড় খবর। সাধারণ মানুষের যাতায়াত আরও মসৃণ করতে একটি গুরুত্বপূর্ণ রেল ক্রসিংয়ের মেরামতি ও রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করল রেল কর্তৃপক্ষ। এর ফলে ওই এলাকায় যানজট কমার পাশাপাশি ট্রেন চলাচলেও নিরাপত্তা বাড়বে। বিস্তারিত পড়ুন।
advertisement
1/6

রেল ক্রসিংয়ে রাস্তার কাজের জন্য সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছিল। দিঘা–তমলুক রেললাইনের একটি গুরুত্বপূর্ণ রেল ক্রসিংয়ে কাজের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়। দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে এমনটা জানিয়েছিল। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি-১ ব্লকের সুজালপুর রেল ক্রসিংটি দিয়ে প্রতিদিন প্রচুর মানুষ যাতায়াত করেন। রাস্তার সংস্কার কাজের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। (তথ্য ও ছবি: মদন মাইতি)
advertisement
2/6
দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টা থেকে পরের দিন বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত সুজালপুর রেল ক্রসিং দিয়ে সমস্ত ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছিল। এই সময়ের মধ্যে কোনও ছোট বা বড় গাড়ি চলাচল করতে দেওয়া হয়নি। রেল ক্রসিংয়ের উপর রাস্তার কাজ দ্রুত এবং নিরাপদভাবে শেষ করতেই এই সময় নির্ধারণ করা হয়েছে। সাধারণ মানুষকে আগাম সতর্ক করতেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তবে জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাতেও কাজ চলতে পারে।
advertisement
3/6
এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। স্কুল পড়ুয়া, অফিস যাত্রী থেকে শুরু করে ব্যবসায়ীরা এই রাস্তার উপর নির্ভরশীল। বিশেষ করে কাজু বোঝাই ভারী গাড়ি নিয়মিত এই রাস্তা দিয়ে চলাচল করে। দীর্ঘদিন ধরে অতিরিক্ত চাপের কারণে রাস্তাটির অবস্থা ক্রমশ খারাপ হয়ে পড়েছিল।
advertisement
4/6
রাস্তার বেহাল অবস্থার কারণে প্রায়ই যানজট ও দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছিল। ভারী ট্রাক চলাচলের ফলে রেল ক্রসিং সংলগ্ন অংশে বড় বড় গর্ত তৈরি হয়েছিল। বর্ষার সময় সমস্যা আরও জটিল। সেই কারণেই রাস্তার মেরামতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ মানুষের সুবিধার জন্যই এমন পদক্ষেপ।
advertisement
5/6
এক স্থানীয় বাসিন্দা অভিষেক রানা বলেন, “এই রাস্তা দিয়ে প্রতিদিন আমাদের যাতায়াত করতে হয়। দীর্ঘদিন ধরেই রাস্তাটি খুব খারাপ হয়ে গিয়েছিল। ভারী গাড়ি চলার কারণে সমস্যাটা আরও বেড়েছে। এখন কাজ হলে ভবিষ্যতে সুবিধা হবে। কিছু সময়ের জন্য ঘুর পথে যেতে হলেও আমরা চাই কাজটা ভালভাবে হোক।”
advertisement
6/6
কাজ চলাকালীন সমস্ত যানবাহনকে বিকল্প পথে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। কাঁথির পিছাবনী হয়ে ঘুর পথে যেতে হবে বলে জানানো হয়েছে। যদিও এতে কিছুটা সময় বেশি লাগবে, তবুও নিরাপত্তার কথা মাথায় রেখে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখা হয়েছে। (তথ্য ও ছবি: মদন মাইতি)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Indian Railways: রেলের বড় পদক্ষেপ! দিঘা-তমলুক রুটের গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে মেরামতি, স্বস্তিতে হাজার হাজার মানুষ