TRENDING:

Indian Railways: ডুয়ার্স ভ্রমণে আরও সুবিধা! আলিপুরদুয়ার ডিভিশনে একাধিক ট্রেনের নতুন স্টপেজ, কোন ট্রেন কোথায় থামবে? দেখে নিন তালিকা

Last Updated:
Indian Railways: আলিপুরদুয়ার ডিভিশনে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের পরীক্ষামূলক স্টপেজ চালু করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। কোন কোন ট্রেন কোথায় থামবে ও যাত্রীদের কী সুবিধা মিলবে, জানুন
advertisement
1/5
আলিপুরদুয়ার ডিভিশনে একাধিক ট্রেনের নতুন স্টপেজ চালু, কোন কোন ট্রেন কোথায় থামবে?
যাত্রীস্বস্তিতে বড় পদক্ষেপ রেল কর্তৃপক্ষের!আলিপুরদুয়ার ডিভিশনে একাধিক ট্রেনের পরীক্ষামূলক স্টপেজ চালু ! যাত্রীসুবিধাকে আরও সহজ ও স্বচ্ছন্দ করতে আলিপুরদুয়ার ডিভিশনে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের নতুন স্টপেজ চালু করল Northeast Frontier Railway।
advertisement
2/5
পরীক্ষামূলক ভিত্তিতে এই স্টপেজগুলি কার্যকর হয়েছে ২০ ফেব্রুয়ারি ২০২৬ থেকে—রেল সূত্রে এমনটাই জানানো হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, নিউ জলপাইগুড়ি–আলিপুরদুয়ার জংশন ট্যুরিস্ট এক্সপ্রেস (১৫৭৭৭/১৫৭৭৮) ট্রেনটি এবার নাগরাকাটা, বানারহাট, বিন্নাগুড়ি ও ডালগাঁও—এই চারটি স্টেশনে নির্দিষ্ট সময়ে থামবে।
advertisement
3/5
এর ফলে ডুয়ার্স অঞ্চলের যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও রানি কমলাপতি–আগরতলা এক্সপ্রেস স্পেশাল (০১৬৬৫/০১৬৬৬) ট্রেনটি নিউ আলিপুরদুয়ার স্টেশনে স্টপেজ পাবে। পুরী–কামাখ্যা এক্সপ্রেস (১৫৬৪৩/১৫৬৪৪) থামবে ডালগাঁও স্টেশনে।
advertisement
4/5
শিলিগুড়ি জংশন–ধুবরি এক্সপ্রেস (৭৫৭৪১/৭৫৭৪২) যাত্রাবিরতি নেবে বিন্নাগুড়িতে, আর আলিপুরদুয়ার জংশন–মারিয়ানি জংশন ইন্টারসিটি এক্সপ্রেস (১৫৭৬৯/১৫৭৭০) থামবে চৌতারা স্টেশনে। রেল কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, আপাতত এই স্টপেজগুলি পরীক্ষামূলক। যাত্রীসংখ্যা, চাহিদা ও ব্যবহারিক দিক খতিয়ে দেখে ভবিষ্যতে এগুলি স্থায়ী করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
advertisement
5/5
ডুয়ার্স ও পার্শ্ববর্তী এলাকার নিত্যযাত্রী, পর্যটক এবং সাধারণ মানুষ রেলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, এই স্টপেজ চালু হলে সময় বাঁচবে, যাত্রাপথ হবে আরও স্বস্তির এবং এলাকাভিত্তিক যোগাযোগে মিলবে নতুন গতি।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Indian Railways: ডুয়ার্স ভ্রমণে আরও সুবিধা! আলিপুরদুয়ার ডিভিশনে একাধিক ট্রেনের নতুন স্টপেজ, কোন ট্রেন কোথায় থামবে? দেখে নিন তালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল