Indian Railways: কমবে ট্রেনের লেট, মিলবে একগুচ্ছ সুবিধা! বহরমপুর কোর্ট স্টেশনের ইয়ার্ড মডিফিকেশনের কাজ শেষ হতেই খুশি মুর্শিদাবাদের রেলযাত্রীরা
- Reported by:Koushik Adhikary
- Published by:Madhab Das
Last Updated:
Indian Railways: রেলযাত্রীদের জন্য সুখবর! বহরমপুর কোর্ট স্টেশনে সফলভাবে সম্পন্ন হল ইয়ার্ড মডিফিকেশনের কাজ। মুর্শিদাবাদবাসীর জন্য বড় উপহার রেলের।
advertisement
1/5

পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন হল বহরমপুর কোর্ট স্টেশন। এবার এই স্টেশনে ইয়ার্ড মডিফিকেশনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে এবং ইতিমধ্যেই এই উন্নত পরিষেবা চালু করা হয়েছে যাত্রীদের কথা মাথায় রেখেই। পরিকাঠামো উন্নয়নের এই কাজটি পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউসকরের নিরন্তর নির্দেশ ও সহযোগিতায় সম্পন্ন করা হয়েছে। (ছবি ও তথ্য: কৌশিক অধিকারী)
advertisement
2/5
নির্মাণ, বৈদ্যুতিক, অপারেটিং, সিগন্যাল, টেলিকমিউনিকেশন, এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মকর্তাদের নিয়ে একটি সম্বলিত মাল্টি ডিপার্টমেন্টাল টিম এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে।
advertisement
3/5
বহরমপুর কোর্ট স্টেশনের এই ইয়ার্ড পরিবর্তন কার্যক্রমের ফলে ট্রেন পরিচালনার নমনীয়তা, নিরাপত্তা এবং যাত্রী সুবিধা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে। এছাড়াও নতুন প্ল্যাটফর্ম ৪ ও ৫ নম্বর চালু হওয়ার ফলে যাত্রীদের অনেক বেশি জায়গা তৈরি হল। বহরমপুর কোর্ট স্টেশনে ব্যস্ততম সময়ে ট্রেন চলাচলের ক্ষেত্রে যাত্রীরা আরও সুবিধা পাবে। নতুন সাইমালটেনিয়াস মুভমেন্ট ক্ষমতার ফলে এটি সেই বটলনেক বা যানজট পরিস্থিতি প্রতিরোধ করবে। এই পরিকাঠামো রেলওয়কে প্রতিদিন আরও বেশি যাত্রী ও পন্যবাহী ট্রেন পরিচালনা করতে সাহায্য করবে বলেই আশাবাদী।
advertisement
4/5
কী কী সুবিধা পাবেন যাত্রীরা? নয়া দুই প্ল্যাটফর্ম চালু হওয়ার কারণে যাত্রীদের যাতায়াতের সুবিধা হবে। ব্যস্ত সময়ে ট্রেন থেকে ওঠা-নামা করা সুবিধাজনক হবে। এ ছাড়াও, নতুন ‘Simultaneous Movement’ পদ্ধতির মাধ্যমে ট্রেনে যাতায়াতে গতি বাড়বে। আপ এবং ডাউন—উভয় দিক থেকেই একই সঙ্গে ট্রেন যাতায়াত করায় যাতায়াতে সুবিধা বাড়বে। এর ফলে একটি ট্রেনকে স্টেশনে ঢোকার জন্য অন্য ট্রেনের প্ল্যাটফর্ম ছাড়ার অপেক্ষা করতে হবে না।
advertisement
5/5
এছাড়াও, লাইনের সংখ্যা এবং দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ায় এই পথে আরও বেশি সংখ্যক ট্রেন চালানো যাবে বলেই অনুমান রেলের। ভবিষ্যতে এই রেলপথে ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হতে পারে। এ ছাড়াও, রেলপথে সিগন্যালিংয়ের সমস্যা মেটানোর জন্যও অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। জোর দেওয়া হচ্ছে নিরাপত্তাতেও। রেলগেট সংলগ্ন এলাকাতে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। সেই দুর্ঘটনা এড়াতে বসানো হচ্ছে বৈদ্যুতিন গেট। (ছবি ও তথ্য: কৌশিক অধিকারী)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Indian Railways: কমবে ট্রেনের লেট, মিলবে একগুচ্ছ সুবিধা! বহরমপুর কোর্ট স্টেশনের ইয়ার্ড মডিফিকেশনের কাজ শেষ হতেই খুশি মুর্শিদাবাদের রেলযাত্রীরা