TRENDING:

IMD Weather Update: ফেব্রুয়ারির শুরুতেই উত্তরবঙ্গে গরমের ছোঁয়া, শীত বিদায়ের আগেই বাড়ছে পারদ, আগামী ২৪ ঘণ্টা কেমন থাকবে আবহাওয়া? জানুন

Last Updated:
IMD Weather Update: ফেব্রুয়ারির শুরুতেই উত্তরবঙ্গে যেন আগাম গরমের ইঙ্গিত। শীতের রেশ পুরোপুরি কাটতে না কাটতেই তাপমাত্রার এই ঊর্ধ্বগতি স্বাভাবিকভাবেই চিন্তায় ফেলেছে সাধারণ মানুষকে।
advertisement
1/5
ফেব্রুয়ারির শুরুতেই উত্তরবঙ্গে গরমের ছোঁয়া, শীত বিদায়ের আগেই বাড়ছে পারদ
*শিলিগুড়ি: ফেব্রুয়ারির শুরুতেই উত্তরবঙ্গে যেন আগাম গরমের ইঙ্গিত। শীতের রেশ পুরোপুরি কাটতে না কাটতেই তাপমাত্রার এই ঊর্ধ্বগতি স্বাভাবিকভাবেই চিন্তায় ফেলেছে সাধারণ মানুষকে। মাসের একেবারে শুরুতেই বিভিন্ন জেলায় পারদ ২৫ থেকে ২৮ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে, যা এই সময়ের জন্য কিছুটা অস্বাভাবিক বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
advertisement
2/5
*মালদহে দিনের তাপমাত্রা পৌঁছেছে ২৫.১ ডিগ্রি সেলসিয়াসে। একই ছবি উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও—উত্তর দিনাজপুরে ২৬.৭ ডিগ্রি এবং দক্ষিণ দিনাজপুরে ২৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে। শীতের সকালে হালকা ঠান্ডা থাকলেও দুপুর গড়াতেই রোদের তেজে অস্বস্তি বাড়ছে বলে জানাচ্ছেন বাসিন্দারা।
advertisement
3/5
*ডুয়ার্স ও তরাই এলাকাতেও গরমের দাপট স্পষ্ট। জলপাইগুড়িতে তাপমাত্রা উঠেছে ২৭.১ ডিগ্রিতে, আলিপুরদুয়ারে প্রায় ২৬ ডিগ্রি এবং কোচবিহারে ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। বিশেষ করে শিলিগুড়িতে পারদ ছুঁয়েছে প্রায় ২৭.৯ ডিগ্রি, যা ফেব্রুয়ারির শুরুতে কার্যত গ্রীষ্মের অনুভূতি এনে দিয়েছে।
advertisement
4/5
*অন্যদিকে, পাহাড়ে তুলনামূলকভাবে ঠান্ডার আমেজ এখনও বজায় রয়েছে। দার্জিলিংয়ে দিনের তাপমাত্রা ১২.৪ ডিগ্রি এবং কালিম্পংয়ে ১৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে পাহাড়েও আগের মতো কনকনে ঠান্ডা নেই, দিনে রোদের উষ্ণতা বেশ অনুভূত হচ্ছে বলে জানাচ্ছেন পর্যটক ও স্থানীয়রা।
advertisement
5/5
*আবহাওয়া দফতরের ইঙ্গিত, আপাতত বড় কোনও পশ্চিমী ঝঞ্ঝা বা বৃষ্টির সম্ভাবনা না থাকায় তাপমাত্রা এমনই থাকবে। ফলে ফেব্রুয়ারির শুরুতেই উত্তরবঙ্গে গরমের আগাম বার্তা স্পষ্ট। শীত বিদায় নেওয়ার আগেই গরমের প্রস্তুতি নিতে শুরু করেছেন সাধারণ মানুষ—এখন সেটাই যেন নতুন বাস্তবতা।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Weather Update: ফেব্রুয়ারির শুরুতেই উত্তরবঙ্গে গরমের ছোঁয়া, শীত বিদায়ের আগেই বাড়ছে পারদ, আগামী ২৪ ঘণ্টা কেমন থাকবে আবহাওয়া? জানুন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল