TRENDING:

Higher Secondary Student: পরীক্ষা দিয়ে ফিরে এসেছিল বাড়িতে, তারপরেই নিজের জীবন শেষ করার চরম সিদ্ধান্ত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর

Last Updated:

Higher Secondary Student: ওই পরীক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য চন্দ্রকোনা রোডের নয়াবসতে,তদন্তে পুলিশ। বাড়ির ভিতর থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ৩ নং ব্লকের নয়াবসত এলাকায়।
উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর আত্মহত্যা Photo- Representative
উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর আত্মহত্যা Photo- Representative
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই পরীক্ষার্থীর নাম তৃষানজিৎ চন্দ্র৷  বয়স আনুমানিক ১৮ বছর। বিশেষ সূত্রে জানা গিয়েছে, সোমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরে এই ঘটনাটি ঘটায়।  পরিবার পরিজনের নজরে আসতেই তৎক্ষণাৎ খবর দেওয়া হয় চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশকে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই পরীক্ষার্থীকে উদ্ধার করে দ্বারিয়েগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।

advertisement

আরও পড়ুন – Nandikeshwari Temple: নান্দিকেশ্বরী পীঠের দরজা সাঁইথিয়া, পুণ্যার্থীদের জন্য অমৃতভারত প্রকল্পে ঝাঁ চকচকে হচ্ছে সাঁইথিয়া স্টেশন

ইতিমধ্যেই ওই পরীক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে পুলিশ। অন্যদিকে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি শোকের ছায়া নেমে আসে ওই পরিবারে।

এদিকে এর আগে সোমবারও এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু হয়৷ শুরুটা হল দুঃস্বপ্নের মত। বাঁকুড়ায় ঘটে মর্মান্তিক এক ঘটনা। স্বপ্ন ভরা জীবনের দোরগোড়ায় দাঁড়িয়েই থেমে গেল এক কিশোরের পথ চলা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন পরীক্ষার্থী জুয়েল শেখ। সোমবার সকালে জয়পুর থানার রাজশোল মোড়ে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় গোটা এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, জুয়েলের বাড়ি জয়পুরের বিক্রমপুর গ্রামে। সে জুজুড় হাই স্কুলের ছাত্র ছিল এবং এদিন সকালে মোটরবাইকে করে পরীক্ষা দিতে যাচ্ছিল রাজগ্রাম হাই স্কুল কেন্দ্রে। পরিবারের আশা ছিল, পরীক্ষার মাধ্যমে জীবনের নতুন অধ্যায় শুরু করবে সে। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, পরীক্ষার হল পর্যন্ত পৌঁছনোর আগেই শেষ হয়ে গেল তার যাত্রা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রিটিশ আমলে পথচলা শুরু! আজ পুরুলিয়ার গর্ব এই প্রাথমিক বিদ্যালয়, কত ইতিহাসের সাক্ষী
আরও দেখুন

Sovon Das

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Higher Secondary Student: পরীক্ষা দিয়ে ফিরে এসেছিল বাড়িতে, তারপরেই নিজের জীবন শেষ করার চরম সিদ্ধান্ত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল