IMD Weather Update: আরও নামবে তাপমাত্রা! ফেব্রুয়ারিতে শীতের কামব্যাক ইনিংস, আবহাওয়ার লেটেস্ট আপডেট এক ক্লিকে
- Reported by:Saikat Shee
- Published by:Shubhagata Dey
Last Updated:
IMD Weather Update: দক্ষিণবঙ্গের জেলায় জেলায় নামছে তাপমাত্রার পারদ। হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় আরও নামবে তাপমাত্রা। নতুন করে শীত আবার জাঁকিয়ে পড়ছে!
advertisement
1/6

দিনভর টানা উত্তুরে হাওয়ায় আরও কমল তাপমাত্রার পারদ। শীত বিদায় কালে আরও একবার জমিয়ে শীতের আমেজ উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে! আলিপুর হাওয়া অফিসের রিপোর্টে জানা যায় ফেব্রুয়ারী দ্বিতীয় সপ্তাহের প্রথম দিকে তাপমাত্রা আরও নামবে।
advertisement
2/6
তাপমাত্রার পারাদ নামার পাশাপাশি আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গ জুড়ে কুয়াশার প্রভাব থাকবে। কোথাও হালকা আবার কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশার প্রাদুর্ভাব থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
advertisement
3/6
৭ ফেব্রুয়ারি শনিবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আরও কমবে তাপমাত্রা পারদ। দিনের চেয়ে রাতের তাপমাত্রা পারদ কম থাকবে। ফলে রাতের বেলা শীতের অনুভূতি বেশি হবে। শনিবারও বইছে টানা উত্তুরে হাওয়া। উত্তুরে হাওয়ায় দক্ষিণবঙ্গের জেলায় জেলায় রবিবার থেকে ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কমবে।
advertisement
4/6
আলিপুর হাওয়া অফিসের রিপোর্টে জানা যায়, কলকাতা সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রার পারদ নেমেছে প্রায় ২ থেকে ৩ ডিগ্রি। অন্যদিকে পশ্চিমের জেলা ও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় তাপমাত্রা পারদ ৩ থেকে ৪ ডিগ্রি নিচে নেমেছে। জেলাগুলিতে নতুন করে শীতের আমেজ ফিরে এসেছে।
advertisement
5/6
দিঘা হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় আগামী কয়েক দিন দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় শীতের আমেজ বজায় থাকবে। কারণ উত্তুরে হাওয়ায় নামবে তাপমাত্রা। শনিবার দিঘার তাপমাত্রা প্রায় ২ ডিগ্রির বেশি নেমেছে। এদিন দিঘার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৩ শতাংশ। সপ্তাহের শেষে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই।
advertisement
6/6
দিঘার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় সর্বত্রই নতুন করে শীতের আমেজ ফিরে এসেছে। সকালের দিকে কুয়াশার প্রভাব বেলা বাড়লেই রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। সূর্যের তাপে বেলার দিকে তাপমাত্রা বাড়লেও সন্ধ্যে নামার পরেই নামছে তাপমাত্রার পারদ। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, হলদিয়া, কাঁথি ও এগরা সর্বত্রই আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ আরও নিচে নামবে। ফলে ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহের শুরুর দিকে শীতের আমেজ বজায় থাকবে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Weather Update: আরও নামবে তাপমাত্রা! ফেব্রুয়ারিতে শীতের কামব্যাক ইনিংস, আবহাওয়ার লেটেস্ট আপডেট এক ক্লিকে