TRENDING:

IMD Weather Update: উত্তুরে হাওয়ার দাপটে পারদ ঊর্ধ্বমুখীর মাঝেও নতুন করে শীতের আমেজ হুগলিতে! জানুন কেমন থাকবে আজকের আবহাওয়া

Last Updated:
IMD Weather Update: উত্তুরে হাওয়ার দাপটে হুগলিতে ফের ফিরল শীতের আমেজ! তাপমাত্রা ঊর্ধ্বমুখী হলেও কেন এই হঠাৎ পরিবর্তন? জানুন হুগলির আজকের আবহাওয়া এবং আগামী কয়েকদিনের পূর্বাভাস।
advertisement
1/5
উত্তুরে হাওয়ার দাপটে পারদ ঊর্ধ্বমুখীর মাঝেও নতুন করে শীতের আমেজ হুগলিতে! জানুন
হুগলিতে পারদ ঊর্ধ্বমুখী। দিন কয়েক ধরেই পারদ ঊর্ধ্বমুখী জেলায়। তবে বুধবার মূলত হু হু করে উত্তুরে বাতাসের কারণে যেন শীতের প্রত্যাবর্তন লক্ষ্য করা গেল। সকাল থেকেই ভালভাবেই ঠান্ডা টের পাওয়া যাচ্ছে জেলায়।
advertisement
2/5
আবহাওয়ার পূর্বাভাস থেকে জানা যাচ্ছে, আগামী কয়েকদিন হুগলির সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকার পাশাপাশি প্রায় একই রকম থাকবে। এমন পরিস্থিতিতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গরম। আর এই গরম পরিস্থিতি থেকে শীতের মেজাজ ফিরিয়ে আনতে পারে একমাত্র উত্তুরে হাওয়া। সেটাই দেখা গেল বুধবার।
advertisement
3/5
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট থেকে জানা যাচ্ছে, মঙ্গলবার হুগলির মগড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা তুলনামূলক গতকালকের তুলনায় বেশি।
advertisement
4/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী হুগলির আবহাওয়া আগামী কয়েক দিন শুষ্ক থাকবে। কুয়াশার সম্ভাবনা খুব একটা নেই। এছাড়াও আবহাওয়ায় সেরকম কোনও বদল লক্ষ্য করা যাবে না।
advertisement
5/5
আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদানকারী বেসরকারি বিভিন্ন সংস্থার পূর্বাভাস থেকে জানা যাচ্ছে, শুক্রবার নতুন করে পারদ পতন হতে পারে হুগলিতে। চলতি সপ্তাহে হুগলির সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬° এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Weather Update: উত্তুরে হাওয়ার দাপটে পারদ ঊর্ধ্বমুখীর মাঝেও নতুন করে শীতের আমেজ হুগলিতে! জানুন কেমন থাকবে আজকের আবহাওয়া
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল