TRENDING:

IMD Weather Update: বিদায়ের আগে চমক দিচ্ছে শীত! পারদ নামছে জেলায় জেলায়, কী পরিস্থিতি হুগলিতে জানালো আবহাওয়া দফতর

Last Updated:
IMD Weather Update: শীত বিদায়ের প্রাক্কালে হুগলিতে নতুন করে পারদ পতন! উত্তুরে হাওয়ার দাপটে ফিরল শীতের আমেজ। হুগলি ও সংলগ্ন এলাকায় আগামী কয়েকদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে এবং তাপমাত্রার পারদ কতটা নামবে, তা নিয়ে লেটেস্ট আপডেট জেনে নিন।
advertisement
1/5
বিদায়ের আগে চমক দিচ্ছে শীত! পারদ নামছে জেলায় জেলায়, কী পরিস্থিতি হুগলিতে
শীতের বিদায় ঘন্টা বেজে গিয়েছে বললেই চলে। তবে এই বিদায়ের আগে নতুন করে পারদ নামতে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি পারদ নেমেছে হুগলিতেও।
advertisement
2/5
শুক্রবার হুগলিতে পারদ নামলেও অবশ্য ঠান্ডার অনুভূতি কমেছে। সকাল থেকেই রোদ ঝলমলে দিনের কারণে শীতের অনুভূতি কমেছে। এছাড়াও এদিন কুয়াশা এক প্রকার ছিল না বললেই চলে।
advertisement
3/5
শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে আবহাওয়া সংক্রান্ত যে তথ্য প্রকাশ করেছে তা থেকে জানা যাচ্ছে, বৃহস্পতিবার হুগলির মগড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রী সেলসিয়াস।
advertisement
4/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী হুগলিতে আগামী কয়েক দিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কুয়াশার সম্ভাবনাও সেই ভাবে দেখছে না আবহাওয়া দফতর। তাপমাত্রার পারদ নিম্নমুখী হতে পারে বলে জানানো হয়েছে।
advertisement
5/5
বেসরকারি বিভিন্ন আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদানকারী সংস্থার পূর্বাভাস থেকে জানা যাচ্ছে, আজ শুক্রবার থেকে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত হুগলির তাপমাত্রার পারদ প্রায় একই রকম থাকতে পারে। এরপর আগামী সপ্তাহের বুধবার থেকে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Weather Update: বিদায়ের আগে চমক দিচ্ছে শীত! পারদ নামছে জেলায় জেলায়, কী পরিস্থিতি হুগলিতে জানালো আবহাওয়া দফতর
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল