TRENDING:

IMD Weather Update: হুগলিতে হালকা শীতের আমেজ অটুট! আবহাওয়ায় বড় বদল কি আসন্ন? জানুন লেটেস্ট আপডেট

Last Updated:
IMD Weather Update: হুগলি জেলায় তাপমাত্রার পারদ বর্তমানে স্থিতিশীল। মনোরম আবহাওয়ায় স্বস্তিতে জেলাবাসী। আগামী কয়েকদিন জেলার আকাশ কেমন থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা আছে কি না, তা নিয়ে কী জানাল আলিপুর আবহাওয়া দফতর? বিস্তারিত পড়ুন।
advertisement
1/5
হুগলিতে হালকা শীতের আমেজ অটুট! আবহাওয়ায় বড় বদল কি আসন্ন? জানুন লেটেস্ট আপডেট
কনকনে শীতের স্পেল কাটিয়ে এখন হুগলিতে মনোরম আবহাওয়া বজায় রয়েছে। দিন কয়েক ধরেই মনোরম আবহাওয়া বজায় রয়েছে কলকাতা লাগোয়া হুগলিতে। মাঝে মাঝে হালকা কুয়াশার দেখা মিললেও সেইভাবে ঘন কুয়াশার দেখা মেলেনি।
advertisement
2/5
হুগলির আবহাওয়া সংক্রান্ত যে রিপোর্ট আলিপুর আবহাওয়া দফতরের তরফে পাওয়া গিয়েছে তা থেকে জানা যাচ্ছে, সোমবার হুগলির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস এবং মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পারদ খুব কম অথবা খুব বেশি না থাকার কারণে মনোরম আবহাওয়া এখন জেলায়।
advertisement
3/5
মঙ্গলবার সকাল থেকে হুগলিতে কুয়াশার দেখা মেলেনি। পাশাপাশি রোদের দেখা মিলেছে। তবে সকাল ও সন্ধে ঠান্ডা বজায় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীত বস্ত্র খুলে ফেলতে হচ্ছে।
advertisement
4/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী হুগলির আবহাওয়া আগামী কয়েক দিন শুষ্ক থাকবে। কুয়াশার সম্ভাবনা সেই ভাবে নেই। মনোরম আবহাওয়া উপভোগ করতে পারবেন হুগলির বাসিন্দারা।
advertisement
5/5
বেসরকারি বিভিন্ন সংস্থার পূর্বাভাস থেকে জানা যাচ্ছে, হুগলির সর্বনিম্ন তাপমাত্রা আগামীকাল অর্থাৎ বুধবার বেশ কিছুটা বাড়লেও শুক্রবার থেকে পুনরায় তা কমবে এবং আগামী সপ্তাহের সোমবার পর্যন্ত সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ১৫ ডিগ্রী ও ২৯ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Weather Update: হুগলিতে হালকা শীতের আমেজ অটুট! আবহাওয়ায় বড় বদল কি আসন্ন? জানুন লেটেস্ট আপডেট
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল