নদিয়ার শান্তিপুরে এখন জোর কদমে চলছে শাড়ি বোনার কাজ। কারণ সামনে ভোট, আর সেই ভোটের প্রচারের জন্যই বিশেষভাবে তৈরি হচ্ছে এই শাড়িগুলি। প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি— দুই পক্ষ থেকেই এসেছে বড় বরাত। শাড়ির উপর ফুটে উঠছে দলীয় প্রতীক, স্লোগান, এমনকি নেতাদের ছবিও।
advertisement
তাঁত শিল্পীদের দাবি, ভোট এলেই এমন বরাত আসে। তবে এবারের অর্ডার কিছুটা বেশি, ফলে বাড়তি লাভের আশায় দিনরাত কাজ করছেন তাঁরা। সব মিলিয়ে, ভোটের আবহে আবার চাঙ্গা শান্তিপুরের তাঁত শিল্প। এখন দেখার, এই ‘রাজনৈতিক শাড়ি’ কতটা প্রভাব ফেলতে পারে ভোটের ময়দানে। তবে তাঁত শিল্প নিয়ে তরজা তৃণমূল – বিজেপির।
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 03, 2026 1:52 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bengal Assembly Elections 2026: ভোটের রঙে শাড়ি, তৃণমূল-বিজেপির বরাতে চাঙ্গা শান্তিপুরের তাঁত শিল্পে নতুন তরজা
