TRENDING:

IMD North Bengal Weather Update: শীত বিদায়ের মাঝে রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির ভ্রুকুটি! আজ কোন জেলায় কী পরিস্থিতি, জানুন উত্তরবঙ্গের আবহাওয়ার লেটেস্ট আপডেট

Last Updated:
North Bengal Weather Updates Today: বসন্তের শুরুতেই খামখেয়ালি আবহাওয়া। উত্তুরে হাওয়ার প্রভাব কমতেই উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। আজ দিনভর কেমন থাকবে আবহাওয়া, জানুন লেটেস্ট আপডেট।
advertisement
1/6
শীত বিদায়ের মাঝে রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির ভ্রুকুটি! আজ কোন জেলায় কী পরিস্থিতি
শীত বিদায়ের একেবারে শেষ লগ্নে এসে রাজ্যের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন অধিকাংশ জেলার আবহাওয়া অধিকাংশ সময় শুষ্ক থাকলেও ২৩ ও ২৪ ফেব্রুয়ারি রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। তবে আজ শনিবার কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? চলুন দেখে নেওয়া যাক আবহাওয়ার সেই লেটেস্ট আপডেট। (ছবি ও তথ্য: পার্থপ্রতিম সরকার)
advertisement
2/6
রাজ্যে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আপাতত আজ শনিবার উত্তরবঙ্গের কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের আবহাওয়া বেশ মনোরম, হালকা ঠান্ডার স্পেল বজায় রয়েছে। আজ ভোরের দিকে বেশকিছু জেলায় কুয়াশা দেখা যায়। তবে পাহাড় জুড়ে আজ হালকা মেঘেরও দেখা মিলেছে। আর এসবের মধ্যেই বাড়ছে তাপমাত্রার পারদ।
advertisement
3/6
আজ শনিবার শিলিগুড়ির আকাশ পরিষ্কার এবং সকাল থেকে হিমেল হাওয়া বইলেও দুপুরের দিকে তাপমাত্রার পারদ বাড়বে বলেই জানানো হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬°। দার্জিলিঙে আজ সকাল থেকেই মনোরম আবহাওয়া। উপভোগ্য আবহাওয়ার কারণে খুশি পর্যটকরা। তাপমাত্রার পারদ ৮ থেকে ৯ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে।
advertisement
4/6
কালিম্পংয়ের আকাশ পরিষ্কার। যদিও স্থান বিশেষে আংশিক মেঘলা আকাশেরও দেখা মিলেছে। আর এরই মাঝে কাঞ্চনজঙ্ঘা দর্শন পর্যটকদের মন ভরাচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা ১২° সেলসিয়াস।
advertisement
5/6
আকাশ পরিষ্কার রয়েছে জলপাইগুড়ি, ডুয়ার্স, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, মালদহ জেলায়। জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.০২ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা গতকাল ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। উত্তর দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। মালদহের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
6/6
অন্যদিকে কোচবিহারের আকাশ মেঘলা। কোচবিহারের পাশাপাশি আকাশ মেঘলা দক্ষিণ দিনাজপুরের ও। দক্ষিণ দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০. ২ ডিগ্রি সেলসিয়াস। গঙ্গারামপুর এর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, ইসলামপুরের ১৬° সেলসিয়াস। (ছবি ও তথ্য: পার্থপ্রতিম সরকার)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD North Bengal Weather Update: শীত বিদায়ের মাঝে রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির ভ্রুকুটি! আজ কোন জেলায় কী পরিস্থিতি, জানুন উত্তরবঙ্গের আবহাওয়ার লেটেস্ট আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল