বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিচারব্যবস্থার মর্যাদা ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিযোগ, কালিয়াচকে বিচারকদের ওপর যে আক্রমণের ঘটনা ঘটেছে, তাতে সরাসরি যুক্ত ছিলেন মোফাক্কুরুল ইসলাম। এই ধরনের আচরণ আইনজীবী পেশার নৈতিকতা ও সংবিধানিক দায়িত্বের পরিপন্থী বলেই মত বার অ্যাসোসিয়েশনের সদস্যদের একাংশের।
‘কলকাতায় হামলা করব’! ভারতকে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর, কী শর্ত দিলেন তিনি?
advertisement
‘আমাকে রাজ্যসভার সদস্য করেছিল ঠিকই…’ তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরেই আক্ষেপ মৌসমের!
জেনারেল বডির বৈঠকে দীর্ঘ আলোচনা হয়। অধিকাংশ সদস্যই মত দেন, এমন ঘটনায় কোনওরকম নমনীয়তা দেখানো উচিত নয়। ফলত সর্বসম্মতিক্রমে মোফাক্কুরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি ডিসিপ্লিনারি কমিটি গঠন করে তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে।
বার অ্যাসোসিয়েশন সূত্রে খবর, এই ডিসিপ্লিনারি প্রসেডিং সম্পূর্ণ হওয়ার পর অভিযুক্তের বিরুদ্ধে স্থায়ীভাবে এক্সপেল করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অর্থাৎ ভবিষ্যতে তিনি আর কোলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে পারবেন না– এমন সম্ভাবনাও রয়েছে।
প্রসঙ্গত,কালিয়াচক মোথাবাড়ির ঘটনায় তদন্তে নেমে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে এনআইএ। গতকালই কলকাতা থেকে রওনা দেওয়া তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক অনুসন্ধান চালায় এবং এখনও পর্যন্ত পাওয়া সমস্ত তথ্য কলকাতার এনআইএ সদর দফতরে পাঠানো হয়েছে। সূত্রের খবর, সেই রিপোর্ট জমা দেওয়া হয়েছে এনআইএ-র আইজি সোনিয়া সিং-এর কাছে।
