TRENDING:

IMD Jhargram Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির ভ্রুকুটির মাঝেই কুয়াশায় ঢাকল ঝাড়গ্রাম, আবহাওয়ায় ব্যাপক বদল! কী হতে চলেছে জেলায় জানালো হাওয়া অফিস

Last Updated:
Jhargram Weather Updates Today: একদিকে বৃষ্টির ভ্রুকুটি, অন্যদিকে ঘন কুয়াশার দাপট। ঝাড়গ্রামের আবহাওয়ায় হঠাৎ বড় পরিবর্তন। জঙ্গলমহলের এই খামখেয়ালি আবহাওয়া নিয়ে কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন বিস্তারিত।
advertisement
1/5
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির ভ্রুকুটির মাঝেই কুয়াশায় ঢাকল ঝাড়গ্রাম, আবহাওয়ায় ব্যাপক বদল!
শীত বিদায়ের আগে রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। মূলত দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় রয়েছে সেই ঘূর্ণাবর্ত। এছাড়াও বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়াই বদল আসছে একাধিক পশ্চিমী ঝঞ্ঝার কারণে। আর এসবের কারণেই শীত বিদায়ের আগে দুই বঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের।
advertisement
2/5
বৃষ্টির এই পূর্বাভাসের মধ্যেই রবিবার ঝাড়গ্রাম ঢাকলো ঘন কুয়াশায়। ঘন কুয়াশার পাশাপাশি তাপমাত্রার পারদ চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে। শনিবার অথবা রবিবার এখনও পর্যন্ত ঝাড়গ্রামে বৃষ্টির দেখা মেলেনি। তবে রাত পোহালেই আবহাওয়াই নতুন করে বদল আসবে বলেই জানা যাচ্ছে আবহাওয়া দফতর সূত্রে।
advertisement
3/5
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট থেকে জানা যাচ্ছে, তাপমাত্রার পারদ বাড়তে বাড়তে ঝাড়গ্রামে শনিবার সর্বোচ্চ তাপমাত্রার পারদ পৌঁছে গিয়েছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৮ থেকে ৭৩ শতাংশের মধ্যে ছিল গত ২৪ ঘন্টায়। আপাতত বৃষ্টি হয়নি।
advertisement
4/5
আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদানকারী বেসরকারি বিভিন্ন সংস্থার পূর্বাভাস থেকে জানা যাচ্ছে, রবিবার ঝাড়গ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির কাছাকাছি ছিল। সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পেয়ে এদিন ৩৪ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে।
advertisement
5/5
এখানেই শেষ নয়, এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা এবং সাগরে ঘূর্ণাবর্তের  কারণে রবিবার থেকেই আবহাওয়াই ব্যাপক বদল লক্ষ্য করা যেতে পারে অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে। সোমবার ও মঙ্গলবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায়। এছাড়াও বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ঝাড়গ্রাম ছাড়াও যে সকল জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সকল জেলাগুলি হল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Jhargram Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির ভ্রুকুটির মাঝেই কুয়াশায় ঢাকল ঝাড়গ্রাম, আবহাওয়ায় ব্যাপক বদল! কী হতে চলেছে জেলায় জানালো হাওয়া অফিস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল