TRENDING:

IMD Jhargram Weather Update: বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা বাড়ল না কমলো! জানুন কেমন থাকবে আজ ঝাড়গ্রামের আবহাওয়া

Last Updated:
Jhargram Weather Update Today: ঝাড়গ্রামের আকাশ আজ পরিষ্কার থাকবে। বৃষ্টির পূর্বাভাস না থাকলেও তাপমাত্রার হেরফেরে কি কোনও বদল আসবে? অরণ্যসুন্দরীতে আজকের আবহাওয়ার খুঁটিনাটি দেখে নিন।
advertisement
1/5
বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা বাড়ল না কমলো! জানুন কেমন থাকবে আজ ঝাড়গ্রামের আবহাওয়া
দক্ষিণ ভারত লাগোয়া বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার পরিপ্রেক্ষিতে বিপুল পরিমাণে জলীয়বাষ্প ঢোকে রাজ্যে। আর এর প্রভাবেই দু'দিন হালকা বৃষ্টিতে ভিজেছে পশ্চিমবঙ্গের একাধিক জেলা। তবে আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।
advertisement
2/5
বৃষ্টির সম্ভাবনা উধাও হতেই এখন রাজ্যের বাসিন্দাদের মনে প্রশ্ন, এবার তাপমাত্রা বাড়বে না বৃষ্টির কারণে কমবে? তাপমাত্রার পারদ নতুন করে আর খুব বেশি কমার কোনও সম্ভাবনা না থাকলেও বৃহস্পতিবার সামান্য পারদ কমেছে বিভিন্ন জেলায়। সর্বোচ্চ তাপমাত্রার সামান্য পারদ কমেছে ঝাড়গ্রামেও। চলুন দেখে নেওয়া যাক বৃহস্পতিবার ঝাড়গ্রামের আবহাওয়া কেমন থাকবে?
advertisement
3/5
যেখানে দিন দুয়েক আগেই ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩২ ডিগ্রি ছুঁয়ে ফেলেছিল সেই জায়গায় বুধবার তার সামান্য পতন হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রেও কিছুটা পতন লক্ষ্য করা গিয়েছে বৃহস্পতিবার। সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৫ থেকে ১৬ ডিগির মধ্যে ঘোরাফেরা করছে।
advertisement
4/5
বৃহস্পতিবার ঝাড়গ্রামে বৃষ্টি না হলেও কুয়াশার দাপট বজায় রয়েছে। পারদ সামান্য কমার পরিপ্রেক্ষিতে হালকা শীতের আমেজ বজায় রয়েছে জেলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দিন দুয়েক একই রকম আবহাওয়া থাকবে। একমাস থেকে তাপমাত্রার পারদ বৃদ্ধি পাবে ঝাড়গ্রামে।
advertisement
5/5
তাপমাত্রার পারদে আগামী রবিবার থেকে ব্যাপক পার্থক্য লক্ষ্য করা যাবে বলেই অনুমান করা হচ্ছে। সর্বোচ্চ তাপমাত্রার পারদ আগামী দিন কয়েকের মধ্যেই ৩৬ থেকে ৩৭ ডিগ্রি ছুঁয়ে যেতে পারে বলে অনুমান।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Jhargram Weather Update: বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা বাড়ল না কমলো! জানুন কেমন থাকবে আজ ঝাড়গ্রামের আবহাওয়া
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল