TRENDING:

IMD Jhargram Weather Update: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি! বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের এক জেলায়, আজ কেমন থাকবে ঝাড়গ্রাম, জানুন হাওয়া অফিসের লেটেস্ট আপডেট

Last Updated:
Jhargram Weather Updates Today: বসন্তের শুরুতে ফের আবহাওয়ার খামখেয়ালিপনা। বঙ্গোপসাগরে দানা বাঁধছে নিম্নচাপ, যার জেরে দক্ষিণবঙ্গের একটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জঙ্গলমহলের জেলা ঝাড়গ্রামে আজ বৃষ্টির সম্ভাবনা কতটা? দেখে নিন আজকের আবহাওয়ার পূর্ণাঙ্গ রিপোর্ট।
advertisement
1/5
আজ কেমন থাকবে ঝাড়গ্রাম, জানুন হাওয়া অফিসের লেটেস্ট আপডেট
শীত বিদায়ের মাঝেই দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছিল একটি নিম্নচাপ অঞ্চল। যে নিম্নচাপ অঞ্চলটি বৃহস্পতিবার সেখানেই অবস্থানের পর ক্রমে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। যদিও এই নিম্নচাপ আজ শুক্রবার শক্তিক্ষয় করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে এরই মধ্যে আবার নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
advertisement
2/5
বঙ্গোপসাগরে ব্যাক টু ব্যাক নিম্নচাপ তৈরি ও তৈরির সম্ভাবনার মাঝে আজ শুক্রবার ঝাড়গ্রামের আকাশ আংশিকভাবে মেঘে ঢাকা। এছাড়াও হালকা কুয়াশা থাকার কারণে সকাল থেকে রোদের দেখা মেলেনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা পাওয়া যাবে বলেই জানা যাচ্ছে।
advertisement
3/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। যে নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। আর এর পরিপ্রেক্ষিতে আগামী ২৪ ফেব্রুয়ারি পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টির দেখা মিলতে পারে। যদিও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস নেই ঝাড়গ্রামে।
advertisement
4/5
ঝাড়গ্রামে আকাশ মেঘলা ও বৃষ্টির পূর্বাভাস না থাকলেও তাপমাত্রার পারদ বাড়ছে তরতরিয়ে। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ৩১.৫ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার পারদ ২ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি পাওয়ার পর আগামী কয়েক দিন একই রকম থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
5/5
এর পাশাপাশি বৃহস্পতিবার ঝাড়গ্রামে সকালের দিকে বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিল ৬০% এবং বিকালের দিকে ছিল ৪৭ শতাংশ। আপাতত ঝাড়গ্রামের কোথাও কোনও রকম বৃষ্টি হয়নি।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Jhargram Weather Update: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি! বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের এক জেলায়, আজ কেমন থাকবে ঝাড়গ্রাম, জানুন হাওয়া অফিসের লেটেস্ট আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল