IMD Hooghly Weather Update: পারদ সামান্য কমতেই ফের চনমনে শীতের আমেজ! বইছে উত্তুরে বাতাস, কেমন থাকবে হুগলির আজকের আবহাওয়া জানাল হাওয়া অফিস
- Published by:Madhab Das
- local18
Last Updated:
Hooghly Weather Updates Today: বসন্তের শুরুতে ফের একদফা শীতের আমেজ ফিরল হুগলি জেলায়। উত্তুরে বাতাসের দাপটে এক ধাক্কায় কিছুটা নামল তাপমাত্রা। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার থাকবে। ভোরের দিকে শিরশিরানি অনুভূত হলেও দিনের সর্বোচ্চ তাপমাত্রা কত থাকবে, তা নিয়ে পূর্বাভাস দিল আবহাওয়া অফিস।
advertisement
1/5

হুগলির আবহাওয়ায় দিন দুয়েক ধরে ব্যাপক বদল লক্ষ্য করা যাচ্ছে। গতকাল রবিবার হুগলির সর্বনিম্ন তাপমাত্রা একলাফে ১৯ ডিগ্রিতে পৌঁছেছিল। তবে সোমবার সেই তাপমাত্রায় নতুন করে পতন লক্ষ্য করা গেল। আর এর পরিপ্রেক্ষিতে হালকা শীতের আমেজ জেলায়।
advertisement
2/5
হুগলির আবহাওয়া গত কয়েকদিন ধরে যেভাবে বদল লক্ষ্য করা যাচ্ছে তাতে রীতিমতো মাথায় হাত পড়েছে শীত প্রেমীদের। কেননা সকাল সন্ধে হালকা শীতের আমেজ বজায় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে অস্বস্তি। এমন পরিস্থিতিতে কী বলছে আবহাওয়া দফতর চলুন দেখে নেওয়া যাক তাদের রিপোর্ট।
advertisement
3/5
সোমবার সকাল থেকে হুগলিতে রোদ ঝলমলে দিনের দেখা মিলেছে। স্বাভাবিকভাবেই পারদ কম থাকলেও ঠান্ডার অনুভূতি সেই ভাবে নেই। যেটুকু ঠান্ডা বজায় রয়েছে তা মূলত উত্তুরে হওয়ার কারণে।
advertisement
4/5
আলিপুর আবহাওয়া দফতর তাদের সোমবারের আবহাওয়া সংক্রান্ত রিপোর্টে জানিয়েছে, মগড়ার সর্বোচ্চ তাপমাত্রা রবিবার ২৯ ডিগ্রিতে পৌঁছেছিল। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি ছিল। গতকাল রবিবারের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রী কম।
advertisement
5/5
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী হুগলির আবহাওয়া আপাতত শুষ্ক থাকবে। কুয়াশার সম্ভাবনা থাকলেও অন্য কোনও সতর্কতা নেই। অন্যদিকে বেসরকারি বিভিন্ন আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল থেকে সর্বনিম্ন ও সর্বোচ্চ উভয়ই তাপমাত্রা বেশ বৃদ্ধি পাবে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Hooghly Weather Update: পারদ সামান্য কমতেই ফের চনমনে শীতের আমেজ! বইছে উত্তুরে বাতাস, কেমন থাকবে হুগলির আজকের আবহাওয়া জানাল হাওয়া অফিস