Howrah News: মাত্র ৫০ টাকা থেকেই ঘর সাজানোর সামগ্রী, বিক্রি হয়ে যাচ্ছে ঝড়ের গতিতে! চোখের সামনে বানিয়ে দেবেন শিল্পী
- Reported by:RAKESH MAITY
- Published by:Nayan Ghosh
Last Updated:
Howrah News: রামরাজাতলা ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী রামপুজোয় নদfয়ার শিল্পীর হাতে তৈরি ফুল ফুলদানি ও ফুলঝুরির ব্যাপক চাহিদা। বিক্রিও হচ্ছে কমদামে। মাত্র কয়েক মিনিটেই ছুরি, বাটারি ও তুরপুন ব্যবহার করে ফুলদানি তৈরি করছেন শিল্পী। কয়েকঘণ্টায় বিক্রি হয়ে যাচ্ছে সব।
advertisement
1/5

বাঁশের ফুল ও ফুলদানি! রামরাজাতলায় রাম পুজোর মেলায় অল্প দামেই বাজার হিট এই জিনিস। নদিয়ার মহাদেবের হাতে তৈরি বাঁশের তৈরি ফুল ও ফুলদানির ব্যাপক চাহিদা। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
ঐতিহ্যবাহী এই মেলায় বাংলার বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীদের হাতে তৈরি নানা জিনিস এসে হাজির হয়। মেলায় আসা মানুষের নজর কাড়ছে বাঁশের তৈরি ফুল ও ফুলদানি। বর্তমান সময়ের উপযোগী এমন চোখ জুড়ানো ঘর সাজানো জিনিস বিক্রি হচ্ছে অল্প দামে। মেলায় আসা বিভিন্ন বয়সের মানুষ বেশ আগ্রহ দেখাচ্ছে।
advertisement
3/5
মেলায় একপাশে শিল্পী তথা বিক্রেতা মহাদেব বাবু, নিখুঁত হাতে তৈরি করছেন ফুল ফুলদানি। মাত্র কয়েক মিনিটেই ছুরি, বাটারি ও তুরপুন ব্যবহার করে ফুলদানি তৈরি করছেন। অন্যদিকে বাঁশের পাতলা চ্যাচারি তুলে ফুল তৈরি।
advertisement
4/5
মাত্র ৫০ টাকা থেকে শুরু, ৮০- ১০০ টাকা ফুলদানির দাম। ফুলসহ ফুলদানি ২০০ টাকা দাম। বিকেল তিনটা থেকে শুরু করে, কয়েক ঘন্টার মধ্যে অধিকাংশ জিনিস প্রায় শেষ।
advertisement
5/5
প্রসঙ্গে বিক্রেতা মহাদেব মন্ডল জানান, গত ৮-১০বছর তিনি হাওড়ার রামরাজাতলার রাম পুজো এবং রাম বিজয়ার মেলায় হাজির হচ্ছেন। এবারও পুজো অর্থাৎ রাম পুজোর দিন চাহিদার সঙ্গে বিক্রি হল বাঁশের তৈরি ফুল ফুলদানি ও ফুল ঝুড়ি। ( ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Howrah News: মাত্র ৫০ টাকা থেকেই ঘর সাজানোর সামগ্রী, বিক্রি হয়ে যাচ্ছে ঝড়ের গতিতে! চোখের সামনে বানিয়ে দেবেন শিল্পী