TRENDING:

Howrah News: হাওড়ায় একের পর এক দুর্ঘটনা! রানিহাটি-আমতা রোডে বাস-বাইক সংঘর্ষ, প্রাণ হারালেন ২২ বছরের যুবক

Last Updated:
Howrah News: হাওড়ার রানিহাটি-আমতা রোডে ফের ভয়াবহ দুর্ঘটনা। বাস-বাইক সংঘর্ষে প্রাণ হারালেন ২২ বছরের এক বাইক আরোহী যুবক। স্থানীয়দের অভিযোগ, ফাঁকা রাস্তায় বেপরোয়াভাবে বাস দৌড়নোর কারণেই একের এক দুর্ঘটনা ঘটছে।
advertisement
1/6
রানিহাটি-আমতা রোডে ফের ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ২২ বছরের যুবক
হাওড়ায় আবারও এক ভয়ঙ্কর দুর্ঘটনা। এবার মুখোমুখি বাইক ও বাস। ঘটনায় গুরুতর আহত হয়ে প্রাণ হারান ২২ বছরের এক যুবক। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই আবার বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর, ক্ষুব্ধ মানুষ। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)
advertisement
2/6
মঙ্গলবার সকালে ভয়ানক দুর্ঘটনার কবলে পড়েন এক বাইক আরোহী। জগৎবল্লভপুর থানার অন্তর্গত রানিহাটি-আমতা রাজ্য সড়কে লাল গেট সংলগ্ন স্থানে ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় গুরুতর জখম হন বাইক আরোহী যুবক। তাঁকে উদ্ধার করে হাপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
advertisement
3/6
জানা যায় এদিন রানিহাটির দিক থেকে মানিকপীর হয়ে রানিহাটি-আমতা রাজ্য সড়ক লাগোয়া একটি কারখানার শ্রমিক ২২ বছর বয়সি কিংশুক ভূঁইয়া কাজে যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়েন।
advertisement
4/6
আমতা ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি কারখানা কর্মী ছিলেন ওই যুবক। কারখানা থেকে মাত্র ২০০-৩০০ মিটার দূরত্বে ঘটে দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, ফাঁকা রাস্তায় বেপরোয়াভাবে বাস দৌড়চ্ছে, তাতেই একের এক দুর্ঘটনা ঘটছে।
advertisement
5/6
গত কয়েকদিনে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে বৃদ্ধার মৃত্যু হয়। এরপর দুপুরে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন বাইক আরোহী। তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। সেই রেশ কাটতে না কাটতে মঙ্গলবার আবারও এক দুর্ঘটনা ঘটল।
advertisement
6/6
স্থানীয়দের অভিযোগ, ফাঁকা রাস্তায় দুরন্ত গতিতে বাস ছুটছে। রাস্তার পার্শ্ববর্তীতে ঘনবসতি, সারাদিনে অসংখ্য সাইকেল, বাইক ও পায়ে হেঁটে মানুষ যাতায়াত করেন। এই অবস্থায় বেপরোয়া বাসের ধাক্কায় মুহুর্মুহু প্রাণ হারাচ্ছে মানুষ। এদিন দুর্ঘটনা ঘটার পর কিছু মানুষ রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ জানান। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Howrah News: হাওড়ায় একের পর এক দুর্ঘটনা! রানিহাটি-আমতা রোডে বাস-বাইক সংঘর্ষ, প্রাণ হারালেন ২২ বছরের যুবক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল