Howrah Kolkata Ferry: ঘর থেকে বেরনোর আগে দেখে নিন বিজ্ঞপ্তি! বন্ধ হাওড়া-কলকাতার সবথেকে ব্যস্ততম ফেরি পরিষেবা, জানুন বিকল্প রুট
- Reported by:RAKESH MAITY
- Published by:Madhab Das
Last Updated:
Howrah Kolkata Ferry: নিত্যযাত্রীদের জন্য দুঃসংবাদ! বন্ধ থাকবে হাওড়া ও কলকাতার মধ্যেকার ব্যস্ততম রামকৃষ্ণপুর-চাঁদপাল ফেরি পরিষেবা। পরিবহন দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী এই রুট বন্ধ থাকার কারণে যাত্রীদের দুর্ভোগ বাড়তে পারে।
advertisement
1/5

রামকৃষ্ণপুর-চাঁদপাল ফেরি পরিষেবা বন্ধ! হাওড়া রামকৃষ্ণপুর থেকে কলকাতার চাঁদপাল ফেরি পরিষেবা টানা কয়েকদিন বন্ধ থাকছে। আর এর ফলে ভুগতে হবে সাধারণ যাত্রীদের। তবে ভোগান্তি এড়াতে এই খবর সকলের আগাম জেনে নেওয়া দরকার। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
হাওড়া থেকে হুগলি নদী পেরিয়ে সহজে কলকাতার ধর্মতলা (এসপ্ল্যানেড), ইডেন গার্ডেন্স বা বিবাদীবাদ ডালহৌসি পৌঁছতে, জলপথে এই রুট ব্যবহার করেন সর্বাধিক মানুষ। কিন্তু এখন টানা কয়েকদিন তা বন্ধ থাকবে।
advertisement
3/5
হাওড়া-কলকাতা দুই জমজ শহরকে মাঝখান দিয়ে আলাদা করেছে হুগলি নদী। কলকাতা থেকে হাওড়া অন্যদিকে হাওড়া থেকে কলকাতা যাতায়াত করতে, অনেক সময় সড়কপথে পৌঁছনোর সময় বেশি এবং বেশি খরচ সাপেক্ষ হয়ে পড়ে। সেই দিক থেকে যাত্রীদের পছন্দের জলপথ পরিবহন।
advertisement
4/5
হাওড়া-কলকাতার জলপথ যোগাযোগে জনপ্রিয় এবং ব্যস্ত রুটগুলির মধ্যে অন্যতম রামকৃষ্ণপুর-চাঁদপাল। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত দারুণ যাত্রী চাপ থাকে, বিশেষ করে অফিস সময় ও অফিস ফিরতি সময়। সেই সমস্ত যাত্রীদের জ্ঞাতার্থে পশ্চিমবঙ্গ জলপথ পরিবহন বিভাগের তরফে বিজ্ঞপ্তি।
advertisement
5/5
পরিবহন দফতরের তরফে জানান হয়, আগামী ২৩ /০৩/২০২৬ থেকে ৮/০৪/২০২৬ পর্যন্ত, টানা কয়েকদিন রামকৃষ্ণপুর জেটি মেরামতি কাজের কারণে রামকৃষ্ণপুর-চাঁদপাল পরিষেবা বন্ধ থাকবে। তবে চাঁদপাল-হাওড়া ফেরি পরিষেবা সাধারণ বা সচল থাকবে। ফলে এই রুট ব্যবহার করতে পারবেন যাত্রীরা। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Howrah Kolkata Ferry: ঘর থেকে বেরনোর আগে দেখে নিন বিজ্ঞপ্তি! বন্ধ হাওড়া-কলকাতার সবথেকে ব্যস্ততম ফেরি পরিষেবা, জানুন বিকল্প রুট