TRENDING:

Vande Bharat Bengali Food: হাওড়া - গুহাহাটি বন্দে ভারত স্লিপার ট্রেনে যাত্রা আরও আকর্ষণীয়! থাকছে বাঙালি থালি

Last Updated:
Howrah News: খাবার যে বাঙালি সংস্কৃতির প্রাণকেন্দ্র, তা উপলব্ধি করে ভারতীয় রেল এমন একটি মেনু তৈরি করেছে যা ঘরের তৈরি খাবারের স্বাদ মনে করিয়ে দেবে বন্দে ভারত স্লিপারে ট্রেনে যাত্রা কালে।
advertisement
1/6
হাওড়া - গুহাহাটি বন্দে ভারত স্লিপার ট্রেনে যাত্রা আরও আকর্ষণীয়! থাকছে বাঙালি থালি
হাওড়া: বন্দে ভারতে বাঙালিয়ানা ‘পেট পুজো’! বন্দে ভারত স্লিপারে যাত্রীদের জন্য শুরু হল বাঙালি পছন্দের থালি বা খাবার। ভারতের রেল বিপ্লবে এক স্মরণীয় অধ্যায়। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস হাওড়া থেকে গুয়াহাটির। এ নতুন ট্রেন পরিষেবা শুরু হতেই যাত্রীদের মধ্যে দারুণ উৎসাহ দেখা দিয়েছে। তাতে আরও আগ্রহ বাড়াতে পারে এই বাঙালিয়ানা খাবার থালি। এই ট্রেন কেবল আধুনিক প্রযুক্তির মাইলফলক নয়। (রাকেশ মাইতি)
advertisement
2/6
এই উন্নত মানের ট্রেন পরিষেবা আরও আকর্ষণীয় বাঙ্গালীদের কাছে।যাত্রীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল সম্প্রতি চালু হওয়া আমিষ খাবার। খাবার যে বাঙালি সংস্কৃতির প্রাণকেন্দ্র, তা উপলব্ধি করে ভারতীয় রেল এমন একটি মেনু তৈরি করেছে যা ঘরের তৈরি খাবারের স্বাদ মনে করিয়ে দেবে বন্দে ভারত স্লিপারে ট্রেনে যাত্রা কালে। বিভিন্ন খাবার থাকেলও বাঙালির বাঙালিয়ানা খাবারের প্রতি আগ্রহ অন্য মাত্রায়। সেই দিক গুরুত্ব রেখে বাঙালি থালি।
advertisement
3/6
খাবারের মেনুতে থাকছে, সুগন্ধি কড়াইশুঁটির পোলাও, কচুরি, বিভিন্ন ভাজা এবং মুগ ডাল। আরও থাকছে তুলতুলে নরম পরোটার সঙ্গে নিরামিষ ভোজিদের জন্য সুস্বাদু ছানার ডালনা। এবং আমিষ প্রিয়দের জন্য সুস্বাদু বাঙালি ধাঁচে চিকেন।মিষ্টি ছাড়া বাঙালির ভোজই সম্পূর্ণ হয় না, শেষ পাতে থাকছে মিষ্টিও।
advertisement
4/6
ভারতীয় রেল বাংলাবাসীর প্রিয় খাবার যোগ করে দিয়েছে, পছন্দের বন্দে ভারত ট্রেনে। এ বিষয়ে যাত্রীদের প্রতিক্রিয়াও অভূতপূর্ব। রেলের এই পদক্ষেপকে ট্রেনের মুকুটে আরও একটি পালক হিসেবে বর্ণনা করেছেন। এই পরিষেবা আরাম ও নিরাপত্তার দিকও গুরুত্ব দিচ্ছে।
advertisement
5/6
২০২৬ সালের কেন্দ্রীয় বাজেট রাজ্যকে আরও একটি চমৎকার উপহার দিয়েছে। রেলমন্ত্রী শিলিগুড়ি থেকে বারাণসী পর্যন্ত একটি হাই-স্পিড রেল করিডোর (বুলেট ট্রেন করিডোর) ঘোষণা করেছেন। আসন্ন এই করিডোরটি নতুন অধ্যায় ভারতীয় রেলে। যা ভ্রমণের সময় ৩ ঘণ্টারও কম করে দেবে।
advertisement
6/6
উত্তরবঙ্গকে ভারতের আধ্যাত্মিক কেন্দ্র বারাণসীর সঙ্গে বিদ্যুৎ গতির ট্রেন দ্বারা যুক্ত করার মাধ্যমে সরকার নিশ্চিত করছে। ভারতের অর্থনৈতিক ও পরিকাঠামোগত উন্নয়নে এর মাধ্যমে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের স্থান হতে পারে প্রথম সারিতে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Vande Bharat Bengali Food: হাওড়া - গুহাহাটি বন্দে ভারত স্লিপার ট্রেনে যাত্রা আরও আকর্ষণীয়! থাকছে বাঙালি থালি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল