ঝাঁ চকচকে স্পোর্টস কমপ্লেক্স...! পূর্ব রেলের হাওড়া ডিভিশনে আধুনিক প্রযুক্তির ইনডোর গেমস! কোথায় আছে জানুন
- Reported by:RAKESH MAITY
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
ভারতীয় রেলের উদ্যোগে হাওড়া ডিভিশনে আধুনিক সাজে সজ্জিত স্পোর্টস কমপ্লেক্স! ইস্টার্ন রেলওয়ে ক্রমাগত ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে সহায়তা করছে। যা কার্যকরভাবে এ অঞ্চলে ক্রীড়া কার্যকলাপে শ্রেষ্ঠত্বের দিকে অবদান রাখছে। সেই দিক থেকে পূর্ব রেলের হাওড়া ডিভিশন অত্যাধুনিক ইনডোর স্পোর্টস কমপ্লেক্স চালু করেছে।
advertisement
1/5

হাওড়া'য় ইনডোর স্পোর্টস কমপ্লেক্স! ইস্টার্ন রেলওয়ে ক্রমাগত ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে সহায়তা করছে। যা কার্যকরভাবে এ অঞ্চলে ক্রীড়া কার্যকলাপে শ্রেষ্ঠত্বের দিকে অবদান রাখছে। সেই দিক থেকে পূর্ব রেলের হাওড়া ডিভিশন অত্যাধুনিক ইনডোর স্পোর্টস কমপ্লেক্স চালু করেছে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
এই স্পোর্টস কমপ্লেক্স হাওড়া স্টেশন সংলগ্ন রেল মিউজিয়ামের পিছনে অবস্থিত। এই স্পোর্টস কমপ্লেক্স আধুনিক সাজ সজ্জায়, যা বিশ্ব-মান বজায় রাখে। এটি ভারতীয় রেলওয়ের খেলাধুলার উৎকর্ষ প্রচার এবং ক্রীড়াক্ষেত্রে একটি পেশাদার প্রশিক্ষণের পরিবেশ তৈরি করার লক্ষ্যে।
advertisement
3/5
বর্তমান সময়ে উপযোগী একটি পরিকল্পনা। আধুনিক প্রকৌশল এবং বিশ্বব্যাপী ক্রীড়া মান মেনে চলার ক্ষেত্রে আদর্শ। কমপ্লেক্সটি মোট ৬৩৬০ বর্গ মিটার এলাকা জুড়ে বিস্তৃত। এবং আভ্যন্তরী প্রায় ৮০০ বর্গমিটার এলাকা জুড়ে।
advertisement
4/5
ভারতীয় রেল যাত্রী পরিষেবার পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রে সাফল্য পেতে একটি বিশেষ উদ্যোগ। প্রাণবন্ত ক্রীড়া ইকোসিস্টেম গড়ে তুলতে, শারীরিক সুস্থতার প্রচার করতে এবং বিশ্ব ক্রীড়াঙ্গনে ভারতের ক্রমবর্ধমান প্রাধান্যের জন্য অর্থপূর্ণভাবে অবদান রাখে।
advertisement
5/5
কমপ্লেক্সটি অভ্যন্তরীণ ক্রীড়া এবং প্রশিক্ষণ কার্যক্রমের বিস্তৃত পরিসরকে সমর্থন করার জন্য আধুনিক কাঠামো দিয়ে সজ্জিত। যার মধ্যে রয়েছে টেবিল টেনিস (নিচতলা ) জিমনেসিয়াম (প্রথম তলা) বিলিয়ার্ড এবং ক্যারাম ,দাবা, সুইমিং পুল। বিশেষায়িত ফ্লোরিং, শক্ত কাঁচের প্যানেলিং এবং উন্নত আলোর ব্যবস্থা সহ দুটি ব্যাডমিন্টন কোর্ট। উভয় ব্যাডমিন্টন কোর্টই আন্তর্জাতিক মানের সঙ্গে সম্মতি নিশ্চিত করে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (BWF) থেকে অনুমোদন পেয়েছে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
ঝাঁ চকচকে স্পোর্টস কমপ্লেক্স...! পূর্ব রেলের হাওড়া ডিভিশনে আধুনিক প্রযুক্তির ইনডোর গেমস! কোথায় আছে জানুন