IMD Hooghly Weather Update: গরম শুষ্ক আবহাওয়ার মাঝেই ধেয়ে আসছে বৃষ্টি! আজ কেমন থাকবে হুগলি, জানালো হাওয়া অফিস
- Published by:Madhab Das
- local18
Last Updated:
Hooghly Weather Update Today: গরম আর শুষ্ক আবহাওয়ায় হাঁসফাঁস করছে হুগলি। তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন পর জেলাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কেমন থাকবে আবহাওয়া রইল লেটেস্ট আপডেট।
advertisement
1/5

রাজ্যের সমস্ত জেলার পাশাপাশি তাপমাত্রার পারদ এখন বৃদ্ধি পাচ্ছে হুগলিতেও। শুষ্ক আবহাওয়া, তাপমাত্রার পারদ বৃদ্ধির মাঝেই অবশ্য হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাসের কথা জানাচ্ছে হাওয়া অফিস। এমন পরিস্থিতিতে দেখে নেওয়া যাক আজ কেমন থাকবে আবহাওয়া।
advertisement
2/5
বৃহস্পতি, শুক্র, শনি, রবিবার হুগলির সর্বোচ্চ তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন লক্ষ্য করা যাবে না। তবে সর্বনিম্ন তাপমাত্রার পারদ বৃদ্ধি পাবে। সর্বনিম্ন তাপমাত্রার পারদ দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। আজ বৃহস্পতিবার থাকবে শুষ্ক আবহাওয়া।
advertisement
3/5
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী বুধবার হুগলির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা এখন হাওয়া অফিসের পূর্বাভাসকে সত্যি করে বৃদ্ধি পেতে শুরু করেছে। আজ সর্বনিম্ন তাপমাত্রার পারদ ২১ ডিগ্রির কাছাকাছি ছিল। আগামী দু'দিন তা আরও বৃদ্ধি পেতে পারে।
advertisement
4/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী রবিবার পর্যন্ত হুগলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। এরপর সোমবার জেলায় হালকা বৃষ্টির দেখা মিলতে পারে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুতের সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস।
advertisement
5/5
দক্ষিণবঙ্গের হুগলি ছাড়াও বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান জেলায়। অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে। বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরেও।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Hooghly Weather Update: গরম শুষ্ক আবহাওয়ার মাঝেই ধেয়ে আসছে বৃষ্টি! আজ কেমন থাকবে হুগলি, জানালো হাওয়া অফিস