TRENDING:

Hooghly New Local Train: আরও ট্রেন, আরও সুবিধা! তারকেশ্বর-শেওড়াফুলি শাখায় মাস্টারস্ট্রোক পূর্ব রেলের, রইল নতুন ইএমইউ-র সময়সূচী

Last Updated:
Hooghly New Local Train: তারকেশ্বর লাইনের যাত্রীদের জন্য বড় উপহার দিল পূর্ব রেল। যাত্রী চাপ কমাতে তারকেশ্বর-শেওড়াফুলি রুটে ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
1/5
আরও ট্রেন, আরও সুবিধা! তারকেশ্বর-শেওড়াফুলি শাখায় মাস্টারস্ট্রোক পূর্ব রেলের, রইল নতুন ইএমইউ-র সময়সূচী
তারকেশ্বর শেওড়াফুলির যাত্রীদের জন্য সুখবর! ইস্টার্ন রেলওয়ে তারকেশ্বর-শেওড়াফুলির মধ্যে একটি নতুন দৈনিক ইএমইউ পরিষেবা চালু করবে। যাত্রী স্বাচ্ছন্দ্য ও দৈনন্দিন যাত্রীদের ক্রম বর্ধমান চাহিদাকে গুরুত্ব দিয়ে রেলের ত্রফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
বর্তমান সময়ে ভারতীয় রেল পরিকাঠামোর দিক উন্নতির পাশাপাশি যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে কম গুরুত্ব অর্থাৎ লোকাল এবং দূরপাল্লার ট্রেন  পরিষেবা আরও যাত্রী সুবিধা পরিষেবার দিক গুরুত্ব রাখছে। উৎসব অনুষ্ঠানকে সামনে রেখে ট্রেন পরিষেবা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত ট্রেন চলাচলের ক্ষেত্রে গুরুত্ব রাখছে, তারই অঙ্গ হিসাবে ভারতীয় রেলের এই উদ্যোগ।
advertisement
3/5
পূর্ব রেলওয়ের হাওড়া বিভাগ তারকেশ্বর এবং শেওড়াফুলির মধ্যে একটি নতুন দৈনিক ইএমইউ লোকাল পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। জানা যাচ্ছে, এই নতুন লোকাল ট্রেন পরিষেবাটি ১৬.০৩.২০২৬ সোমবার থেকে চালু হবে এবং প্রতিদিনের ভিত্তিতে শহরতলির যাত্রীদের চাহিদা মেটাবে৷
advertisement
4/5
তারকেশ্বর–শেওড়াফুলি ইএমইউ লোকাল তারকেশ্বর থেকে ১০:০৫ টায় ছাড়বে। ১০:৫৩ মিনিটে মধ্যে শেওড়াফুলি পৌঁছবে। অন্যদিকে শেওড়াফুলি-তারকেশ্বর লোকালটি শেওড়াফুলি থেকে ১১:০৪ টায় ছাড়বে এবং ১১:৫০ টায় তারকেশ্বর পৌঁছবে।
advertisement
5/5
রেল যাত্রীদের জন্য সর্বাধিক সুবিধা নিশ্চিত করতে ট্রেনটির সমস্ত স্টেশনে স্টপেজ প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। এই ব্যবস্থাপনা ওই রুটে পিক-আওয়ারের ভিড়কে কার্যকরভাবে সামাল দেবে। যাত্রীরাও এই নতুন ট্রেনের ফলে অনেকটাই উপকৃত হবেন। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Hooghly New Local Train: আরও ট্রেন, আরও সুবিধা! তারকেশ্বর-শেওড়াফুলি শাখায় মাস্টারস্ট্রোক পূর্ব রেলের, রইল নতুন ইএমইউ-র সময়সূচী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল