TRENDING:

Friendly Elephant: বিকেল হলেই ১০ মিনিট ওয়াক! আলিপুরদুয়ারের রাস্তায় 'ফ্রেন্ডলি হাতি', আদুরে স্বভাব দেখে সবার মন গলে জল

Last Updated:
Friendly Elephant: পর্যটক থেকে পথচারী, সবার নয়নের মণি! আলিপুরদুয়ারের রাস্তায় নতুন আকর্ষণ 'ফ্রেন্ডলি হাতি'। গত এক সপ্তাহ ধরে বিকেল নাগাদ ১০ মিনিট রাস্তায় ঘুরতে দেখা যাচ্ছে তাঁকে।
advertisement
1/5
বিকেল হলেই ১০ মিনিট ওয়াক! আলিপুরদুয়ারের রাস্তায় 'ফ্রেন্ডলি হাতি'
ভাগ্য ভাল থাকলে আলিপুরদুয়ার শহরে প্রবেশের মুখেই তাঁর সঙ্গে দেখা হয়ে যেতে পারে। তাঁকে দেখলে মুখে হাসি ফুটে ওঠে সকলের। পর্যটক থেকে শুরু করে পথচারী, সবাই তাঁকে 'ফ্রেন্ডলি হাতি' নামে ডাকছে। (ছবি ও তথ্যঃ অনন্যা দে)
advertisement
2/5
বয়স বড়জোর ৮ বছর। বক্সা জঙ্গলে ঘুরে বেড়ানো এখন তাঁর কাজ। তবে মাঝেমধ্যে জঙ্গলে মন না টিকলে সে রাস্তায় বেরিয়ে আসে। এদিকে তাঁকে দেখলেই গাড়িগুলি দাঁড়িয়ে পড়তে শুরু করে।
advertisement
3/5
প্রথম প্রথম এই গজরাজকে ভয় পেতেন সকলে। তবে পরবর্তীতে দেখা যায়, রাস্তায় মানুষজন দেখলে সে কিছুই করে না। বরং পথচারী ও গাড়ির চালকদের কাছে গিয়ে ঘুরে আসে।
advertisement
4/5
আলিপুরদুয়ার শহর সংলগ্ন পরো এলাকায় গত এক সপ্তাহ ধরে বিকেল নাগাদ এই ফ্রেন্ডলি হাতি দেখা যাচ্ছে। ঘড়ি ধরে ১০ মিনিট রাস্তায় ঘুরে আবারও জঙ্গলে ফিরে যায় সে। রোজকার রুটিনে পরিণত হয়েছে তাঁর এই ঝটিকা সফর।
advertisement
5/5
গাড়ির চালক অভিষেক শা জানান, "হাতিটি কিছুই করে না। ওঁর সামনে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়া যায়। তবে বন্য জন্তু কখন কী করে বসে! সেই জন্য সাবধানতা অবলম্বন করা।" (ছবি ও তথ্যঃ অনন্যা দে)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Friendly Elephant: বিকেল হলেই ১০ মিনিট ওয়াক! আলিপুরদুয়ারের রাস্তায় 'ফ্রেন্ডলি হাতি', আদুরে স্বভাব দেখে সবার মন গলে জল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল