East Medinipur News: ভোটের বাজারেও মানবিক কোলাঘাট! ১০০ যক্ষ্মা রোগীর পুষ্টির দায়িত্ব নিল স্বেচ্ছাসেবী সংস্থা, সাধুবাদ জানাচ্ছেন সবাই
- Reported by:Saikat Shee
- Published by:Madhab Das
Last Updated:
East Medinipur News: চারিদিকে নির্বাচনের প্রচারের কোলাহল, তার মধ্যেই নিঃশব্দে সমাজসেবায় মেতেছে কোলাঘাটের এক স্বেচ্ছাসেবী সংগঠন। ১০০ জন যক্ষ্মা আক্রান্তের পাশে দাঁড়িয়ে তাদের জীবনযুদ্ধে নতুন অক্সিজেন জোগালেন এই সংস্থার সদস্যরা।
advertisement
1/6

রাজ্যজুড়ে নির্বাচনের প্রচার কর্মসূচি চলছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী-সহ নেতাকর্মীরা চূড়ান্ত ব্যস্ত। আর এই নির্বাচনের মুখে জেলার যক্ষ্মা রোগীদের পাশে দাঁড়াল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। প্রায় ১০০ জন যক্ষ্মা রোগীদের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ নিল ওই সংস্থা।
advertisement
2/6
নির্বাচন নিয়ে যখন নেতা নেত্রীরা ব্যস্ত তখন যক্ষ্মা রোগী ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন ওঁরা। কোলাঘাট পাইকপাড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ব্লকের সরকারী চিকিৎসাধীন যক্ষ্মা রোগীদের আহ্বান করা হয়েছিল। প্রায় শতাধিক রোগীর হাতে একমাসের উপযোগী সুষম খাদ্য তুলে দেওয়া হয়।
advertisement
3/6
যক্ষ্মা রোগীদের ক্ষেত্রে ওষুধের পাশাপাশি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি। আর এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য চাই সুষম খাদ্য। কিন্তু অনেক পিছিয়ে পড়া পরিবার সেই খাদ্যের যোগান দিতে পারে না। তাদের পাশেই দাঁড়িয়েছে কোলাঘাটের এই স্বেচ্ছাসেবী সংস্থা। যক্ষ্মা রোগী পরিবারের হাতে তুলে দিল সারা মাসের সুষম খাদ্য। সেই সঙ্গে যক্ষ্মা নিয়ে জনমানসে থাকা সামাজিক কুসংস্কার দূর করতে সচেতনতার বার্তাও পৌঁছে দেওয়া হচ্ছে।
advertisement
4/6
নির্বাচন এবং রাজনৈতিক প্রচারের আবহে যখন চারপাশ সরগরম, ঠিক তখনই এক শান্ত অথচ মানবিক উদ্যোগের সাক্ষী থাকল পূর্ব মেদিনীপুর। ভোটের ডামাডোলের মাঝে প্রচারের আলো থেকে দূরে সরে দাঁড়িয়ে আর্ত মানুষের সেবায় নিয়োজিত হলেন কোলাঘাটের একদল উদ্যমী মানুষ।
advertisement
5/6
স্বেচ্ছাসেবী সংস্থা সংকেতের অন্যতম সদস্য ডাঃ শ্যামল আদক বলেন, "কোলাঘাট-সহ সারা পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকে আমরা সরকারি চিকিৎসাধীন যক্ষ্মা রোগীদের হাতে এই সুষম খাদ্য তুলে দেব। শেষ আট মাস ধরে প্রতি মাসে আমরা নিক্ষয় - মিত্র ভুমিকায় এই কর্মসূচি পালন করে আসছি। সেই সঙ্গে এই রোগ নিরাময়ে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।"
advertisement
6/6
বর্তমান সময়ে যখন রাজনৈতিক দলগুলি ভোটব্যাঙ্ক এবং জনসভা নিয়ে ব্যস্ত, তখন সমাজের পিছিয়ে পড়া ও মরণব্যাধি যক্ষ্মার কবলে পড়া রোগীদের কথা ভাবার সময় খুব কম মানুষেরই থাকে। কিন্তু ‘সংকেত’ সংস্থা প্রমাণ করে দিল যে, উৎসব হোক বা নির্বাচন—মানুষের পাশে দাঁড়ানই শ্রেষ্ঠ ধর্ম।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: ভোটের বাজারেও মানবিক কোলাঘাট! ১০০ যক্ষ্মা রোগীর পুষ্টির দায়িত্ব নিল স্বেচ্ছাসেবী সংস্থা, সাধুবাদ জানাচ্ছেন সবাই