TRENDING:

East Bardhaman News: 'রান ফর সুস্থ নিঃশ্বাস, সবুজ বিশ্বাস’! জেলা পুলিশের চমকপ্রদ উদ্যোগ, ছকভাঙা মিনি ম্যারাথনে জনজোয়ার

Last Updated:
East Bardhaman News: ‘এবার অরণ্যেঃ রান ফর সুস্থ নিঃশ্বাস, সবুজ বিশ্বাস’ এই শক্তিশালী স্লোগানকে সামনে রেখে জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমী মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।
advertisement
1/5
'রান ফর সুস্থ নিঃশ্বাস, সবুজ বিশ্বাস’! জেলা পুলিশের উদ্যোগে মিনি ম্যারাথনে জনজোয়ার
‘এবার অরণ্যেঃ রান ফর সুস্থ নিঃশ্বাস, সবুজ বিশ্বাস’ এই শক্তিশালী স্লোগানকে সামনে রেখে জেলা পুলিশের উদ্যোগে জঙ্গলমহলে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমী মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। সবুজ রক্ষা, পরিবেশ সচেতনতা এবং সুস্থ জীবনযাপনের বার্তা পৌঁছে দিতেই এই অভিনব ক্রীড়া উদ্যোগ গ্রহণ করা হয়। জেলা পুলিশের উদ্যোগে এবং আউশগ্রাম থানার সহযোগিতায় এই প্রথম জেলা শহরের বাইরে, জঙ্গলমহলের প্রত্যন্ত আদিবাসী অধ্যুষিত এলাকায় এত বড় পরিসরে এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হল। (ছবি ও তথ্যঃ বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
2/5
আউশগ্রামের কালিকাপুর রাজবাড়ির মাঠ থেকে শুরু হয়ে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এই মিনি ম্যারাথন শেষ হয় ছোড়া পুলিশ ফাঁড়ির কাছে বারাসতের বইমেলার মাঠে। জঙ্গলমহলের সবুজ প্রকৃতি ও খোলা আকাশের নীচে দৌড়বিদদের এই ছুটে চলা এক অন্যরকম দৃশ্যের সৃষ্টি করে। সকাল থেকেই গোটা এলাকায় উৎসবের আমেজ দেখা যায়, রাস্তার দু’ধারে দাঁড়িয়ে স্থানীয় মানুষ দৌড়বিদদের উৎসাহ জোগান।
advertisement
3/5
স্থানীয় বাসিন্দাদের মতে, এই ধরনের উদ্যোগ শুধুমাত্র খেলাধূলার প্রসার ঘটাবে না, পাশাপাশি জঙ্গলমহলের প্রত্যন্ত অঞ্চলের পরিচিতিও রাজ্য জুড়ে আরও ছড়িয়ে পড়বে। বিশেষ করে আদিবাসী অধ্যুষিত এই এলাকায় জেলা পুলিশের এমন উদ্যোগে খুশি স্থানীয় মানুষজন। এই ম্যারাথনকে কেন্দ্র করে জেলার যুবসমাজের মধ্যেও উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
advertisement
4/5
জেলাশাসক আয়েশা রাণী এ, পুলিশ সুপার সায়ক দাস, মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রোম সহ পুলিশ ও জেলা প্রশাসনের একাধিক আধিকারিক এই মিনি ম্যারাথনের সূচনা করেন। তাঁদের উপস্থিতি প্রতিযোগিতার গুরুত্ব আরও বাড়িয়ে তোলে। প্রশাসনের তরফে জানানো হয়, সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে ভবিষ্যতেও এই ধরনের জনমুখী ও পরিবেশবান্ধব কর্মসূচি নিয়মিত আয়োজন করা হবে।
advertisement
5/5
এই মিনি ম্যারাথনে মোট ১,০৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন, যার মধ্যে মহিলা প্রতিযোগীর সংখ্যা ছিল দেড়শোরও বেশি। পুরুষ বিভাগে প্রথম হন পঞ্চানন বেরা, দ্বিতীয় আরিফ আলি, তৃতীয় অভিষেক, চতুর্থ মহিত সিং এবং পঞ্চম শুভ বিশ্বাস। মহিলা বিভাগে প্রথম স্থান অধিকার করেন রেণু সিং, দ্বিতীয় পূজা ভার্মা, তৃতীয় শম্পা গায়েন, চতুর্থ নিশা কুমারী সাউ এবং পঞ্চম ইস্পিতা মণ্ডল। সফলভাবে সম্পন্ন হওয়া এই ম্যারাথন জঙ্গলমহলের বুকে সুস্থ জীবন ও সবুজ রক্ষার এক ইতিবাচক বার্তা ছড়িয়ে দিল।(ছবি ও তথ্যঃ বনোয়ারীলাল চৌধুরী)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: 'রান ফর সুস্থ নিঃশ্বাস, সবুজ বিশ্বাস’! জেলা পুলিশের চমকপ্রদ উদ্যোগ, ছকভাঙা মিনি ম্যারাথনে জনজোয়ার
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল