TRENDING:

Darjeeling News: দার্জিলিংয়ের ভিড়ভাট্টা ভুলে যান, লামাহাট্টার খুব কাছেই লুকিয়ে এক টুকরো স্বর্গ! অলস দিন কাটানোর সেরা সুযোগ

Last Updated:
Darjeeling News: দার্জিলিং শহর ছাড়িয়ে কিছুটা অফবিট জায়গা বেশি পছন্দ করছেন অনেকে। আপনার জন্য এমনই একটি গন্তব্য হতে পারে শেরপা গাঁও। দার্জিলিংয়ের লামাহাট্টা থেকে অল্প দূরত্বেই রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই গ্রামটি।
advertisement
1/5
দার্জিলিংয়ের ভিড়ভাট্টা ভুলে লামাহাট্টার কাছেই লুকিয়ে এক টুকরো স্বর্গ! কাটবে অলস দিন
এখন অনেকেই পাহাড় ভ্রমণ গিয়ে দার্জিলিং শহর ছাড়িয়ে কিছুটা অফবিট জায়গা বেশি পছন্দ করছেন। যার অন্যতম কারণ এই সমস্ত পাহাড়ে গ্রামগুলির অপার প্রাকৃতিক সৌন্দর্য এবং একইসঙ্গে শান্তির পরিবেশ। কোলাহল, ভিড় এড়িয়ে কয়েকটা দিন নিরিবিলিতে কাটানোর জন্য এই সমস্ত পাহাড়ি গ্রামগুলি পর্যটকদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠছে।
advertisement
2/5
সাম্প্রতিক অতীতে এমন একাধিক গ্রামের নাম জেনেছে ভ্রমণ প্রিয় বাঙালি। তবে এই সমস্ত পরিচিত গ্রামগুলি থেকে খানিকটা দূরেই রয়ে শেরপা গাঁও। দার্জিলিংয়ের লামাহাটা থেকে অল্প দূরত্বেই রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই গ্রামটি। চারিদিকে জঙ্গল, দূরের সবুজ পাহাড়ের হাতছানি, আকাশ পরিষ্কার থাকলে দেখা মিলতে পারে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার।
advertisement
3/5
অনেক সময় আবার বিভিন্ন বন্য প্রাণীর দেখাও পাওয়া যায়। পাহাড়ের কোলে অবস্থিত শেরপা গাঁও তাই পর্যটকদের মন কেড়ে নেয় খুব সহজে। দার্জিলিং শহর থেকে মাত্র ২৩ কিলোমিটার দূরে অবস্থিত এই ছোট্ট পাহাড়ি গ্রামটি। খুব বেশি পরিবেশ বসবাস করে না এখানে। তবে পর্যটকদের জন্য হোমস্টে রয়েছে। এছাড়াও শিলিগুড়ি থেকে মাত্র ৭২ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামে খুব সহজেই পৌঁছনো যায়।
advertisement
4/5
কুয়াশামাখা সকালে শেরপা গাঁওয়ের সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায় বলে পর্যটকদের একটা বড় অংশ বিশ্বাস করেন। তাঁদের কথায় হঠাৎ করেই যেন এখানে সন্ধ্যে নেমে আসে। কোলাহল থেকে অনেক দূরে শান্তিতে নিরিবিলিতে কাটানো যায় দুটো দিন। শেরপা গাঁও ঘুরতে এলে এখান থেকে সহজেই কাছাকাছি দর্শনীয় স্থানগুলি দেখে নেওয়া যায়।
advertisement
5/5
তিনচুলে, তাকদা, রক গার্ডেন সহ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিউ পয়েন্ট শেরপা গাঁও থেকে সহজে পৌঁছতে পারবেন। যদিও এখানে এসে পর্যটকরা ঘোরাঘুরির জন্য বেশি দৌড়ঝাঁপ করার বদলে এই জায়গার সৌন্দর্য, নিরিবিলিকে আকণ্ঠ উপভোগ করতে ভালবাসেন। তাই পাহাড় ঘুরতে গিয়ে যদি দুটো দিন শান্তিতে কাটাতে চান, তাহলে শেরপা গাঁও আপনার পছন্দের গন্তব্য হতে পারে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Darjeeling News: দার্জিলিংয়ের ভিড়ভাট্টা ভুলে যান, লামাহাট্টার খুব কাছেই লুকিয়ে এক টুকরো স্বর্গ! অলস দিন কাটানোর সেরা সুযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল