TRENDING:

Indian Railways: গ্রেফতার ৬ লক্ষ, জরিমানা কোটি পার...! রেলওয়ে চত্বর নোংরা করার বিরাট 'সবক', নজির গড়ল পূর্ব রেল

Last Updated:
Indian Railways: স্টেশন চত্বর পরিষ্কার রাখতে এবার ‘জিরো টলারেন্স’ নীতি নিল পূর্ব রেল। যত্রতত্র আবর্জনা ফেলায় লক্ষ লক্ষ যাত্রীকে গ্রেফতারের পাশাপাশি কোটির ওপর জরিমানা আদায় করে কড়া বার্তা দিল রেল কর্তৃপক্ষ।
advertisement
1/8
গ্রেফতার ৬ লক্ষ, জরিমানা কোটি পার...! রেলওয়ে চত্বর নোংরা করার বিরাট 'সবক', নজির গড়ল পূর্ব রেল
রেলওয়ে চত্বর নোংরা করে গ্রেফতার লক্ষ লক্ষ মানুষ! রেলওয়ের রেকর্ড অনুযায়ী মাত্র এক বছরেরও কম সময়ে বৃহৎ সংখ্যার মানুষ সমস্যায় পড়েছেন। বদ অভ্যাসের ফলেই, সেই সমস্ত যাত্রীকে ভুলের মাশুল দিতে হয়েছে, রেলওয়ে ট্র্যাক স্টেশন ও ট্রেন ক্যামরা নোংরা করার অপরাধে গুনতে হয়েছে মাশুল। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/8
সাধারণত রেলের নিয়ম অনুযায়ী এবং একজন প্রকৃত নাগরিক হিসাবে ট্রেনে ভ্রমণ এবং স্টেশন চত্বরে কোনও কিছু খাবার গ্রহণের পর জিনিসের মোড়ক নির্দিষ্ট স্থান বা ডাস্টবিন ব্যবহার করেন। ট্রেনের ক্যামরা বা রেললাইনে যেকোনও ধরনের আবর্জনা ফেলা একটি সামাজিক ব্যাধি।
advertisement
3/8
রেলওয়ে নিয়মিতভাবে ট্র্যাক ও স্টেশনকে আবর্জনামুক্ত রাখতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু কিছু যাত্রী ও বিক্রেতার অসচেতন আচরণের ফলে রেলকর্মীদের, বিশেষত পরিষ্কার-পরিচ্ছন্নতার সঙ্গে যুক্ত কর্মীদের আন্তরিক প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। পরিচ্ছন্নতা বজায় রাখতে রেল কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ গ্রহণ করছে।
advertisement
4/8
রেল সূত্রে জানা যায়, অনেক সময় ট্র্যাকে আটকে থাকা আবর্জনা সরাতে দীর্ঘ সময় লাগে, অথচ রেললাইনে সবসময় চলন্ত ট্রেন। ফলে ট্রাক আবর্জনা মুক্ত করতে গিয়ে দুর্ঘটনা আশঙ্কা বাড়ে। সেই দিক থেকে সাধারণ যাত্রীরও একটি ছোট পরিচ্ছন্ন অভ্যাসই তাদের নিরাপদে বাড়ি ফেরার নিশ্চয়তা দিতে পারে।
advertisement
5/8
ভারতীয় রেলওয়ে চত্বর নোংরা করা এবং আবর্জনা ফেলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ানোর মত ঘটনা কমাতে। জরিমানা ও গ্রেফতারের মতো পদক্ষেপ নিয়ে থাকে। রেলের তথ্য অনুযায়ী, এই ধরনের অপরাধের জন্য জরিমানা সর্বোচ্চ ৫০০ পর্যন্ত হতে পারে। রেল সূত্রে জানা যায়, এই আইন রেলওয়ের সমগ্র এলাকা জুড়ে প্রযোজ্য, যার মধ্যে স্টেশন, প্ল্যাটফর্ম ও ট্র্যাক অন্তর্ভুক্ত। ট্র্যাক, স্টেশন বা ট্রেনের কামরায় আবর্জনা ফেলা, থুতু ফেলা, প্রস্রাব/মলত্যাগ করা বা কাপড়/বাসন ধোয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এমন সমস্ত কাজ বন্ধ করতে কড়া পদক্ষেপ রেলের
advertisement
6/8
রেল সুরক্ষা বাহিনী (RPF) এবং অনুমোদিত কর্মীরা পরিচ্ছন্নতা সংক্রান্ত নিয়ম ভঙ্গের জন্য জরিমান করার ক্ষমতার অধিকারী। যাত্রীদের পাশাপাশি বিক্রেতাদের দায়িত্ব অনুমোদিত বিক্রেতা ও ক্যাটারারদের ডাস্টবিন রাখা বাধ্যতামূলক এবং সঠিকভাবে বর্জ্য অপসারণের দায়িত্ব তাদের উপর বর্তায়। ব্যর্থ হলে তাদেরও জরিমানার সম্মুখীন হতে হয়।
advertisement
7/8
চলতি অর্থ বর্ষে রেকর্ডসংখ্যক মানুষ রেলওয়ে চত্বর নোংরা আবর্জনা করে ১ এপ্রিল ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত পূর্ব রেলওয়ের RPF রেল পরিসরে আবর্জনা ফেলার অপরাধে ৬,২০,৯০৫ জনকে গ্রেফতার করেছে এবং অপরাধীদের কাছ থেকে ১,২১,৫৯,৯০০ টাকা জরিমানা বাবদ আদায় করেছে।
advertisement
8/8
পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী মিলিন্দ দেওস্কর জানিয়েছেন, সকল রেল ব্যবহারকারীদের উচিত রেলওয়ের এই উদ্যোগে সক্রিয়ভাবে সহযোগিতা করা এবং রেল পরিসর ও রেললাইনকে আবর্জনামুক্ত রাখতে একযোগে এগিয়ে আসা। রেলওয়ের পরিচ্ছন্নতার আহ্বানকে একটি গণআন্দোলনে পরিণত করতে হবে, যেখানে যাত্রী, বিক্রেতা ও সকল অংশীদার সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Indian Railways: গ্রেফতার ৬ লক্ষ, জরিমানা কোটি পার...! রেলওয়ে চত্বর নোংরা করার বিরাট 'সবক', নজির গড়ল পূর্ব রেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল