Toy Train Darjeeling: দার্জিলিং টয়ট্রেনে এবার নিশ্চিন্ত সফর! বর্ষাতেও থামবে না চাকা, ধস রুখতে নজিরবিহীন ব্যবস্থা রেলের
- Reported by:Ricktik Bhattacharjee
- Published by:Madhab Das
Last Updated:
Toy Train Darjeeling: বর্ষার আগেই নড়েচড়ে বসল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ। টয়ট্রেন লাইনে ধস ঠেকাতে এবং পর্যটকদের সুরক্ষা নিশ্চিত করতে শুরু হয়েছে বিশেষ নজরদারি।
advertisement
1/5

বর্ষা আসতে এখনও সময় বাকি, কিন্তু পাহাড়ে বিপদের ঘণ্টা যেন আগেভাগেই শুনতে পাচ্ছে রেল। সেই কারণেই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ টয়ট্রেনের রুটকে সুরক্ষিত রাখতে শুরু করেছে ‘প্রি-মনসুন স্পেশ্যাল ড্রাইভ’। অতীতের ধসের অভিজ্ঞতা মাথায় রেখেই এবার আগাম প্রস্তুতিতে জোর দেওয়া হয়েছে। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/5
এই বিশেষ অভিযানে শুকনা থেকে দার্জিলিং পর্যন্ত দীর্ঘ পাহাড়ি রেলপথে কড়া নজরদারি চালানো হচ্ছে। প্রায় ৬০ জন কর্মীকে এই কাজে নামানো হয়েছে, যারা সেকশন অনুযায়ী ভাগ হয়ে প্রতিদিন রেললাইনের ওপর দিয়ে হেঁটে পরিদর্শন করছেন। তাদের লক্ষ্য—যে কোনও সম্ভাব্য বিপদের আগাম সংকেত খুঁজে বের করা।
advertisement
3/5
রেল সূত্রে জানা গিয়েছে, ট্র্যাকে সামান্য ফাটল থেকে শুরু করে ধসের সম্ভাবনা—সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে অত্যন্ত সতর্কতার সঙ্গে। কোনও সমস্যা নজরে এলেই তা দ্রুত রিপোর্ট করা হচ্ছে এবং ইঞ্জিনিয়ারিং বিভাগে পাঠানো হচ্ছে। এরপর দ্রুত মেরামতি বা নিকাশি ব্যবস্থার সংস্কারের মতো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে, যাতে বড় বিপর্যয় এড়ানো যায়।
advertisement
4/5
প্রতি বছর বর্ষায় এনজেপি থেকে দার্জিলিং রুটে ধস নেমে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার ঘটনা নতুন নয়। এর ফলে শুধু যাত্রীদের ভোগান্তিই বাড়ে না, ইউনেসকোর হেরিটেজ তকমা পাওয়া এই ঐতিহ্যবাহী রেলপথের রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন ওঠে। সেই চাপ সামলাতেই এবার আগাম এই নজরদারি অভিযান শুরু হয়েছে।
advertisement
5/5
দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর ঋষভ চৌধুরী জানিয়েছেন, ছোটখাটো ধসের ক্ষেত্রে আগাম ব্যবস্থা নেওয়াই এই ড্রাইভের মূল লক্ষ্য। পাশাপাশি বড় ধসের পরিস্থিতিতেও দ্রুত মোকাবিলার জন্য প্রস্তুত রাখা হয়েছে বিশেষ টিম। বর্ষা শেষ না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে, যাতে পাহাড়ি পথে টয়ট্রেনের চলাচল নির্বিঘ্ন থাকে। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Toy Train Darjeeling: দার্জিলিং টয়ট্রেনে এবার নিশ্চিন্ত সফর! বর্ষাতেও থামবে না চাকা, ধস রুখতে নজিরবিহীন ব্যবস্থা রেলের