ডিএ মামলায় সুপ্রিম কোর্টের বিরাট রায়...! 'মৌলিক অধিকার নয়', কিন্তু টাকা দিতেই হবে রাজ্যকে! 'সময়সীমা' বেঁধে কমিটি গড়ল কোর্ট
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
DA Case Supreme Court: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর। সুপ্রিম কোর্ট এবার ডিএ নিয়ে দিয়ে দিল বড় নির্দেশ। নির্দেশে সুপ্রিম কোর্ট সরকারি কর্মীদের এখনই ২৫ শতাংশ ডিএ দিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে দিয়েছে। আগামী ৩১ মার্চের মধ্যে সরকারি কর্মীদের ডিএ দিয়ে দিতে হবে বলেও স্পষ্ট জানিয়েছে আদালত।
advertisement
1/8

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর। সুপ্রিম কোর্ট এবার ডিএ নিয়ে দিয়ে দিল বড় নির্দেশ। নির্দেশে সুপ্রিম কোর্ট সরকারি কর্মীদের এখনই ২৫ শতাংশ ডিএ দিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে দিয়েছে। আগামী ৩১ মার্চের মধ্যে সরকারি কর্মীদের ডিএ দিয়ে দিতে হবে বলেও স্পষ্ট জানিয়েছে আদালত।
advertisement
2/8
ডিএ নিয়ে রাজ্যের আবেদন আংশিক মঞ্জুর করেছে শীর্ষ আদালত। অন্তর্বর্তী নির্দেশ তুলে নিয়ে আদালত অবিলম্বে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ডিএ বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে, রাজ্যকে এই নির্দেশ কার্যকর করার জন্য একটি কমিটি গঠন করতে হবে। অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে।
advertisement
3/8
সেই কমিটি সিদ্ধান্ত নেবে কত ডিএ দিতে হবে। ৬ মার্চের আগে কমিটি গঠন করতে হবে। একইসঙ্গে আদালত জানিয়েছে, সুখবর অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্যও। সুপ্রিম কোর্ট জানিয়েছে, "যাঁরা অবসর পেয়েছেন এখনও পর্যন্ত তাঁরাও এই সুবিধা পাবেন।"
advertisement
4/8
শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ, "বকেয়া ডিএ দিতেই হবে। ১৫ মের মধ‍্যে কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে। ৬ মার্চের মধ্যে বকেয়া ডিএ-র প্রথম ইনস্টলমেন্ট দিতে হবে। ৩১ মার্চ মধ্যে কমিটির আলোচনা সাপেক্ষে দ্বিতীয় ইনস্টলমেন্ট দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সেইমতো মে মাসের মধ্যে বকেয়া DA মেটানো নিয়ে রিপোর্ট দেবে কমিটি।
advertisement
5/8
শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে ডিএ মৌলিক অধিকার নয়। রাজ্যের আবেদনে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে ডিএ পরিবর্তন শীল। বৃহস্পতিবার রায় দিতে গিয়ে ১৩ প্রশ্ন বিবেচনায় এনেছে সুপ্রিম কোর্ট। ১৩ প্রশ্নেই উত্তর দিয়েছে কোর্ট।
advertisement
6/8
দীর্ঘদিন ধরেই রাজ্যের ডিএ মামলার শুনানি চলছে। শুনানি চলাকালীন আগেও রাজ্যকে সরকারি কর্মীদের ২৫ শতাংশ বকেয়া ডিএ দেওয়ার কথা জানিয়েছিল শীর্ষ আদালত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রর বেঞ্চ শুরুতেই রায় দেয়, আগামী ৩১ মার্চের মধ্যে সরকারি কর্মীদের ২৫ শতাংশ বকেয়া ডিএ দিতে হবে।
advertisement
7/8
শীর্ষ আদালত জানিয়েছে, "ডিএ এআইসিপিআই মেনে পরিবর্তনশীল। এআইসিপিআই ওয়ানটাইম মেজার নয়। আমরা বলেছি, আর্টিকল ৩০৯ মেনে রাজ‍্যেরই এক্তিয়ার আছে।"
advertisement
8/8
ডিএ বছরে দুবার পাওয়া উচিত কিনা— এই প্রশ্নে সুপ্রিম কোর্ট জানায়, "আমরা মনে করি ডিএ দুবার করে দেওয়া যায় না। তবে কর্মীদের আইনসঙ্গত দাবি রয়েছে। তাঁদের ডিএ বিলম্বিত করা উচিত নয়। রোপা এবং এআইসিপিআই মেনে ডিএ দিতে হবে ।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
ডিএ মামলায় সুপ্রিম কোর্টের বিরাট রায়...! 'মৌলিক অধিকার নয়', কিন্তু টাকা দিতেই হবে রাজ্যকে! 'সময়সীমা' বেঁধে কমিটি গড়ল কোর্ট