TRENDING:

Mirik Fire: মিরিকের চা-বাগান সংলগ্ন গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলল গোটা দোকান

Last Updated:

ভয়াবহ আগুন গিলে খেল মার্মা চা বাগানের লেকনাথ গ্রামের একটা দোকান। দমকল পৌঁছোনোর আগেই সব শেষ! পুড়ে ছাই হয়ে যায় গোটা দোকান

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মিরিক: মিরিকের মার্মা চা বাগানের লেকনাথ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুনে পুড়ে ছাই দোকান।দমকলের ইঞ্জিন পৌঁছোনোর আগেই দাউদাউ করে জ্বলে যায় গোটা দোকান। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটে মিরিকের মার্মা চা-বাগানে। কীভাবে আগুন লাগল? খতিয়ে দেখছে দমকল কর্মীরা।
মিরিকের চা-বাগান সংলগ্ন গ্রামে  আগুনRepresentative Image
মিরিকের চা-বাগান সংলগ্ন গ্রামে আগুনRepresentative Image
advertisement

গত মাসেই ভয়াবহ আগুন লাগে মিরিক মহকুমার দুধিয়া বাজারের দুটো দোকানে! জানা যায়, দুটি খাবারের দোকানে আগুন লাগার পর, একাধিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় ৷ এতে আগুন আরও ভয়াবহ আকার নেয় ৷ দুটিই ছিল ফাস্টফুডের দোকান । ভোরবেলায় আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে মিরিক বাজার এলাকা । আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে । অগ্নিকাণ্ডের সময় দোকানের ভেতরে থাকা পাঁচটিরও বেশি গ্যাস সিলিন্ডারে একের পর এক বিস্ফোরণ হয় । সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা প্রকৃতপক্ষে ভারতের নাগরিকই নন', ভোটের আগে বিস্ফোরক দিলীপ ঘোষ
আরও দেখুন

গতবছর  দার্জিলিংয়ের মেরিবঙ চা বাগানের এক শ্রমিকের বাড়িতে ভয়াবহ আগুন লাগে। পুড়ে ছাই বাড়ি। ধোঁয়া দেখে স্থানীয়রা ছুটে যান। পরে জোরবাংলো পুলিশ এবং বিজনবাড়ি থেকে একটি দমকলের ইঞ্জিন পৌঁছয়। আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি। সে’বছরই আলিপুরদুয়ারের কুমারগ্ৰাম ব্লকের নিউল্যান্ডস চা-বাগানের আপার লাইনে আগুনে পুড়ে ছাই হয়ে যায় এক শ্রমিকের বাড়ি। ভোরবেলায় কুমারগ্রাম ব্লকের নিউল্যান্ডস চা-বাগানের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আগুনে একটি বাড়ির ৬টি ঘর পুরপুরি ভস্মীভূত হয়ে যায়। ঘরে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে এসএসবি, পুলিশ ও বারবিশা থেকে দমকলের একটি ইঞ্জিন। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Mirik Fire: মিরিকের চা-বাগান সংলগ্ন গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলল গোটা দোকান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল